• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Headline
প্রিজণ ভ্যানে ওঠার সময় মেজর আখতারুজ্জামানের “ইনকিলাম জিন্দাবাদ” স্লোগান বর্ণাঢ্য আয়োজনে নোবিপ্রবিতে ৪র্থ ন্যাশনাল সায়েন্স ফেস্টের উদ্বোধন অনুষ্ঠিত সীতাকুণ্ডে শেখ হাসিনার জন্মদিন পালনের ভিডিও ভাইরাল, আটক ছাত্রলীগের দুই নেতা লালমনিরহাট ও রংপুরে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ আর মাত্র ১১ দিন, শেষ মুহূর্তের ব্যস্ততায় প্রতিমা শিল্পীরা রাউজানের হলদিয়ায় ১৩ তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা-২৬’ সম্পন্ন আজ ২ অক্টোবর ২০২৬ বাদ জুম্মা শহীদ হাদী চত্বর শাহবাগ ঢাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মান্দারীতে জুলাই বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উঠান বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম পাঠান, কালীগঞ্জে প্রায় কোটি টাকার বেশি ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন

চন্দ্রা ত্রিমোড়ে ফুটপাত দখলের হিড়িক, ব্যাহত পথচারীদের চলাচল

শাকিল হোসেন / ১৮ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গুরুত্বপূর্ণ চন্দ্রা ত্রিমোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের সার্ভিস লাইন ও ফুটপাত দখল করে বিভিন্ন দোকানপাট গড়ে উঠেছে। এতে পথচারীদের চলাচলে ভোগান্তির পাশাপাশি যানজটের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, চন্দ্রা ত্রিমোড় এলাকায় মহাসড়কের পাশের সার্ভিস লাইন ও ফুটপাতের বিভিন্ন অংশ দখল করে দোকানপাট বসানো হয়েছে। চন্দ্রা কাঁচাবাজার ফুটওভার ব্রিজ থেকে বিভিন্ন রুটের যানবাহন মহাসড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে।

চন্দ্র সরকারি কলেজের পাশের যাত্রীছাউনিতেও বিভিন্ন ধরনের দোকান গড়ে উঠেছে। ফলে যাত্রীছাউনি ও ফুটপাত ব্যবহার করতে গিয়ে পথচারীদের সমস্যায় পড়তে হচ্ছে।

এ ছাড়া মহাসড়কের পাশের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা গেছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি পথচারী ও যাত্রীদের দুর্ভোগ বাড়ছে বলে স্থানীয়রা জানান।

এক পথচারী বলেন, রাস্তার আশপাশে বিভিন্ন দোকানপাট ও ময়লা-আবর্জনার কারণে স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। ফুটপাত দখলমুক্ত করা হলে পথচারীদের চলাচলে সুবিধা হবে।

স্থানীয়দের অভিযোগ, চন্দ্রা ত্রিমোড় দিয়ে উত্তরবঙ্গসহ বিভিন্ন রুটের যানবাহন চলাচল করে। অনেক যানবাহন মহাসড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় যানজট তৈরি হয়। ব্যস্ত এই সড়কে যানবাহন দাঁড়িয়ে থাকার কারণে দিনের বিভিন্ন সময়ে যান চলাচল ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে নাওজোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর উদ্দিন খান বলেন, অবৈধ দখল ও দোকানপাটের বিষয়ে অভিযান চলমান রয়েছে। চন্দ্রা এলাকার বিষয়টিও দ্রুত দেখা হবে। মহাসড়কের পাশে কোনো দোকানপাট করা যাবে না।

স্থানীয়রা মহাসড়কের পাশের ফুটপাত ও সার্ভিস লাইন দখলমুক্ত করে পথচারীদের চলাচল স্বাভাবিক করা এবং যানবাহন নির্ধারিত স্থানে দাঁড় করানোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা