• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি; / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান বলেছেন, মৎস্য সম্পদ দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারি ও দাপ্তরিক পুকুরগুলোর সঠিক সদ্ব্যবহার করে মাছ চাষের আওতায় আনা জরুরি।

​আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় নবীনগর সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা এবং নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান।

​এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটো, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দপ্তর সম্পাদক কামাল হোসেন, যুবদল নেতা আসাদুজ্জামান দুলাল, পৌর সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, সাইফুল ইসলাম সোহেল, মোছলেম মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

​পোনা অবমুক্তকরণ শেষে অতিথিরা হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং সাধারণ মানুষকে চিকিৎসাসেবা প্রদানে আরও যত্নবান হওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা