• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

নুরুল করিম রাসেলকে নিয়ে ‘অস্ত্রসহ আটক’ মন্তব্য, সাংবাদিক জামাল উদ্দীনের প্রতিবাদ

Reporter Name / ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
সিনিয়র সাংবাদিক নুরুল করিম রাসেল ২০১২ সালে ‘অস্ত্রসহ আটক হয়ে কারাগারে ছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক জামাল উদ্দীন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই বক্তব্যে বলা হয়, “নুরুল করিম রাসেল ২০১২ সালে অস্ত্রসহ আটক হয়ে কারাগারে ছিলেন”, এমন দাবি তুলে তাকে ‘সাবধান’ হওয়ার কথাও বলা হয় এবং ‘গোমর ফাঁস’ করার হুমকি দেওয়া হয়।
বিষয়টি নিয়ে সাংবাদিক জামাল উদ্দীন বলেন, ২০১২ সালে সিনিয়র সাংবাদিক নুরুল করিম রাসেলের হাত ধরেই তার সাংবাদিকতা জীবনের পথচলা শুরু। সাংবাদিকতার শুরুর সময়ে তাঁর কাছ থেকেই অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। তাই এত বছর পর তাঁকে নিয়ে এমন গুরুতর বক্তব্যে তিনি বিস্মিত।
জামাল উদ্দীন বলেন, ২০১২ সালে অস্ত্রসহ আটকের যে দাবি করা হয়েছে, সেটি সত্য হলে সংশ্লিষ্ট ঘটনার নির্ভরযোগ্য নথি ও প্রমাণ প্রকাশ করা উচিত। প্রমাণ ছাড়া এমন গুরুতর অভিযোগ প্রচার করা হলে একজন মানুষের সামাজিক ও পেশাগত সম্মান ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি আরও বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তথ্য-প্রমাণের ভিত্তিতে তা উপস্থাপন করতে হবে। ব্যক্তিগত আক্রমণ, হুমকি কিংবা ‘গোমর ফাঁস’ করার বক্তব্য দিয়ে কাউকে হেয় করা কোনোভাবেই কাম্য নয়।
“সত্য থাকলে প্রমাণ দিন, অভিযোগ থাকলে যথাযথভাবে উপস্থাপন করুন। গুজব বা অপপ্রচার নয়,নসত্য ও প্রমাণের পক্ষেই সাংবাদিকদের অবস্থান হওয়া উচিত,” বলেন জামাল উদ্দীন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা