• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

জিয়াউর রহমানের স্মৃতি স্মরণে প্রাইজমানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের শুরু

Reporter Name / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মো: আনোয়ার হোসেন (রাজ),কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি:
২৪, সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার’

মাদককে না বলি, ফুটবলকে হ্যাঁ বলি” এই স্লোগানকে সামনে রেখে ফুটবল প্রেমী ভাইদের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি স্মরণে প্রাইজমানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

মোট ৩২টি দলের অংশগ্রহণে এই জমজমাট টুর্নামেন্টের খেলা ইতিমধ্যে শুরু হয়েছে এবং চলমান রয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় কড়ইয়া ৫নং ওয়ার্ডের নেত্রী কমিশনার বাড়ি সংলগ্ন মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ খেলার শুভ উদ্বোধন করেন।

উক্ত টুর্নামেন্টে-
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বিল্লাল হোসেন মজুমদার, সভাপতি, কচুয়া পৌরসভা বিএনপি।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন: আজিজুল ইসলাম আকাশ, অফিসার ইনচার্জ, কচুয়া থানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: আলমগীর হোসেন পাটোয়ারী সেলিম, সাধারণ সম্পাদক, কচুয়া পৌরসভা বিএনপি, হাবিবুন নবী সুমন, সাধারণ সম্পাদক, কচুয়া উপজেলা যুবদল এবং তরিকুল ইসলাম তরিক, সভাপতি, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতি।

সভাপতিত্ব করেন: শাহজাহান সিরাজ নেত্রী, সভাপতি, ৫নং ওয়ার্ড বিএনপি।

উপস্থাপনায় ছিলেন: মোহাম্মদ মেহেদী হাসান বাদল।

এই টুর্নামেন্টের ‘প্রথম পুরস্কার ১৫,০০০/- টাকা এবং দ্বিতীয় পুরস্কার ১০,০০০/- টাকা।

পুরো টুর্নামেন্টটি ধন্যবাদান্তে কচুয়া পৌরসভা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সহযোগিতায় আয়োজন করা হয়েছে।

ফাইনাল খেলা আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল খেলা দেখার জন্য সকল ক্রীড়া প্রেমী ভাইদের আমন্ত্রণ জানানো হয়েছে।

রাত জেগে পুরা খেলাও উপভোগ করছেন এবং ছেলেদেরকে উৎসাহিত করছেন যুবকদের কচুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা