• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

ফরিদপুরে পৌরসভার জমি উদ্ধার, ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ

Reporter Name / ৬০ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মো: শাহীন হাওলাদার,স্টাফ রিপোর্টার

ফরিদপুরে অবৈধ দখলে থাকা পৌরসভার জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে পৌরসভার জমি দখলমুক্ত করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর পৌরসভার উদ্যোগে শহরের গোয়ালচামটের হাজরাতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পৌরসভা সূত্রে জানা যায়, হাজরাতলা এলাকার বাসিন্দা কবির চৌধুরীর অবৈধ দখলে থাকা পৌরসভার প্রায় ০.২৫ শতাংশ (এক শতাংশের চার ভাগের এক ভাগ) জমি উদ্ধার করা হয়। ওই জমিতে থাকা একটি ব্যবসা প্রতিষ্ঠান এসকেভেটর দিয়ে ভেঙে ফেলা হয় এবং জায়গাটি দখলমুক্ত করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. হাই জকি, অতিরিক্ত সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, পৌরসভার সমাজ উন্নয়ন বিষয়ক কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শরিফুল হাসান, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) লাইজিং হোসেন রাজু, হিসাবরক্ষক কৃষ্ণ কুমার সাহা, কনজারভেন্সি পরিদর্শক বিকাশ দত্তসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

পৌর কর্তৃপক্ষ জানায়, পৌরসভার সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা