• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

নাজিম হত্যা মামলার নাটকীয়তার শেষ কোথায় জানতে চায় মৃতের পরিবার

Reporter Name / ১০০ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ জুয়েল খাঁন, ক্রাইম রিপোর্টার:মাত্র ২২ বছরের সন্তান নাজিমকে হারিয়ে পথে পথে ঘুরছেন মা, বাবা, বড় ভাই সহ পরিবারের অনেকেই, গত ০৪/১০/২০২৫ তারিখ আনুমানিক দুপুর ১ ঘটিকার সময় মৃত নাজিম কে নৃশংসভাবে হত্যা করা হয়। পরের দিন ৫-১০ ২০২৫ ইংরেজি তারিখ দৌলতখান থানায় একটি এজাহার করা হয় উক্ত এজাহারের বাদী মোসাম্মৎ মালা আক্তার বয়স (২০) পিতা মোঃ আব্দুর রহমান মাতা আনজি বেগম সাং দক্ষিন চর লামাছিপাতা ৮ নং ওয়ার্ড থানা দৌলতখান জেলা ভোলা। এজাহারে স্পষ্ট উল্লেখ করা হয় বিবাদী, ১/ মোঃ বাচ্চু ২/ মোঃ জুয়েল ৩/ মোঃ বাবুল ৪/ মোঃ জাহাঙ্গীর। উক্ত এজাহারে সাক্ষী হিসেবে, ১/ মোহাম্মদ ইয়ারুল, ২/ মোঃ মনজুরুল আলম, ৩/ বিউটি বেগম, ৪/ মোহাম্মদ সবুজ, মৃত নাজিমের পরিবারের কাউকে এজাহারে সাক্ষী করেননি এজহারকারী কর্মকর্তা এবং বাদী, নাজিমের মা, বাবা, ভাইয়ের দাবি সম্পন্ন মামলাটি ধুলিস্যাৎ করার জন্যই এ ধরনের কার্যকলাপ করা হয়েছে, নাজিমের বাবা, মা, বড় ভাই সম্পূর্ণ সচ্ছল এবং বেঁচে থাকলেও কি কারণে নাজিমের মামলার বাদি কিংবা সাক্ষী হিসেবে গ্রহণ করেননি মামলার বাদি এবং এজাহার কারী কর্মকর্তা। নাজিমের মায়ের কথা অনুযায়ী বোঝা যায় মৃত নাজিমের স্ত্রীকে মামলার বাদী বানিয়ে আসামিপক্ষ একটি ফয়দা লোটার চেষ্টা করছেন। শুধুই তাই নয় মামলাটি দুর্বল এবং নিরপক্ষ একটি মামলা করেছেন বলে নাজিমের পরিবারের দাবি। ভিকটিম মৃত নাজিম (২২) পিতাঃ মোঃ আবুল কাশেম সাং মেদুয়া ৯ নং ওয়ার্ড দপ্তরী বাড়ি থানা দৌলতখান জেলা ভোলা। উক্ত এজাহারে উল্লেখ করা হয়, যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে আমি নিম্নস্বাক্ষরকারী মোছাম্মৎ মালা আক্তার বয়স (২০) পিতা আব্দুর রহমান মাতা আনজি বেগম সাং দক্ষিণ চড়লামছিপাতা ৮ নং ওয়ার্ড দৌলতখান ভোলা অত্র থানায় হাজির হইয়া এই মর্মে এজাহের দায়ের করিতেছি যে আমি একজন গৃহিণী আমার স্বামী মৃত ভিকটিম নাজিম বয়স ২২ পিতা মোঃ আবুল কাশেম সাং মেদুয়া ৯ নং ওয়ার্ড দত্তরবাড়ি থানা দৌলতখান জেলা ভোলা একজন জেলে। বিবাদীরা আমার প্রতিবেশী পাশাপাশি বসবাস করিয়া আসিতেছে আমার স্বামী এবং বিবাদীরা একই সাথে নদীতে ইলিশ মাছ ধরিয়া জীবিকা নির্বাহ কোরিয়া আসিতেছিল নদীতে মা ইলিশ রক্ষার্থে অভিযান শুরু হয় উপরোক্ত বিবাদীরা সহ আমার স্বামী মৃত নাজিম ঘটনার দিন ০৪/১০/২০২৫ ইংরেজি তারিখ দুপুর আনুমানিক এক ঘটিকার সময় ঘটনাস্থল দৌলতখান থানাধীন মেদুয়া ৯ নং ওয়ার্ড আমার স্বামীর বসতবাড়ির ৩ নং সাক্ষী মোসাম্মৎ বিউটি বেগমের বসতঘরের পূর্ব পাশে উঠানে ইলিশ জাল মেরামত করিতেছিল উপরোক্ত এক নং ও দুই নং বিবাদীর শহীদ আমার স্বামীর জাল ঠিক করাকে কেন্দ্র করিয়া সামান্য কথার বাকবিতান্ড হয়, উক্ত বিষয়ের জের ধরিয়া উপরোক্ত সকল বিবাদীরা সহ অজ্ঞতনামা আরো দুই তিন জন বিবাদীরা একই উদ্দেশ্যে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া ধারালো ছুরি ও লাঠি নিয়ে আমার স্বামী মৃত ভিক্টিম নাজিম কে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ফুলাইয়া জখম করে তখন এক নং বিবাদী তাহার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আমার স্বামী মৃত নাজিমকে হত্যার উদ্দেশ্যে পিঠের ডান পাশে জোরে ছুরি ঢুকাইয়া দিয়া গুরুতর রক্তাক্ত জখম করে তখন আমার স্বামী মাটিতে লুটিয়া পড়েন এবং ডাক চিৎকার করিলে আমার স্বামীর চিৎকার শুনিয়া আমি সহ উপরোক্ত সাক্ষী গণ ঘটনা স্থলে উপস্থিত হইয়া আমার স্বামীকে রক্তাক্ত গুরুতর আহত দেখিয়া দ্রুত অটোযোগে ভোলা সদর ২৫০ সজ্জা জেনারেল হাসপাতাল নিয়ে ভর্তি করি। কর্তব্যরত ডাক্তার আমার স্বামীর সামরিক চিকিৎসা করেন তাহার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল রিফাট করেন পরবর্তীতে আমার স্বামীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি ভিকটিম নাজিমের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বরিশাল চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দিন আনুমানিক ছয় ঘটিকার সময় মৃত্যুবরণ করেন বর্ণিত আরো দুই তিন জন বিবাদীদের এলোপাতাড়ি মারধর এবং এক নং বিবাদীর হাতে থাকা ধারালো ছুরির আঘাতে আমার স্বামী মৃত্যুবরণ করেন। উক্ত মামলায় মৃত নাজিমের স্ত্রীকে বাদি করায় ক্ষিপ্ত নাজিমের মা, বাবা, বড় ভাই তবে কি উক্ত মামলার পিছনে লুকিয়ে আছে বড় ধরনের কোন রহস্য যার কারণে মৃত নাজিমের মা, বাবা, বড় ভাইকে বাদী না করে স্ত্রীকে বাদী করা হয়েছে, এমনকি এজাহারে সাক্ষী হিসেবেও তাদের নামটি কোথাও উল্লেখ করা হয়নি প্রশ্ন ভুক্তভোগী পরিবারের স্বজনদের। এমন ঘটনায় আইনের প্রতি বিশ্বাস হারিয়েছেন সাধারণ মানুষ মা-বাবা, বড় ভাই বেঁচে থাকতে মামলার বাদী অথবা সাক্ষী হিসেবে দেওয়া হল না তবে কি মৃতের মা বাবা বড় ভাইয়ের কথাটাই ঠিক মামলাটি নিয়ে এমত অবস্থায় নাটকীয়তার কারণ কি তা নিয়ে সাধারণ মানুষের মনে জেগেছে নানান প্রশ্ন। অনেকে ধারণা করছেন টাকার বিনিময়ে স্ত্রীকে মামলার বাদী বানিয়ে দ্রুত মামলা দায়ের করেছেন আসামি পক্ষের লোকজন তাদের সুবিধার্থে। মামলায় এজাহারের তিন মাস পরে সাক্ষী কিংবা বাদী হওয়ার জন্য আদালতের শরণাপন্ন হন মৃত নাজিমের পিতা, মাতা, বড় ভাই, একটি মিস কেস দায়ের করেন মৃত নাজিমের পিতা, উক্ত মামলার উপরে ভিত্তি করে কোর্টের নির্দেশে চারসিটে মৃত নাজিমের বড় ভাই মা-বাবাকে বাদী অথবা সাক্ষী করতে আদালতে প্রেরণ করা হয়। মামলা এজাহারের ১১ মাস পরে কেনই বা সাক্ষীর তালিকায় মা-বাবা, বড় ভাইয়ের নাম, মামলার বাদী এবং এজাহার কারী কর্মকর্তার কি জেনে বুঝেই করেছেন এত বড় গাফিলতি, নাকি নাজিম হত্যা মামলায় চলেছে কোন নিখুদ ষড়যন্ত্র। তা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে ভুক্তভোগী পরিবারের মনে। বাদী মালা বেগম সামির মৃত্যুর পর থেকেই মেতে আছেন tiktok এ, স্বামী নাজিমের মৃত্যুতে নেই কোনো শোকের ছায়া। তবে কি মৃত নাজিম হত্যা মামলায় রয়েছে কোন নাটকতার ছোঁয়া কেনই বা মা-বাবা বড় ভাই বেঁচে থাকতেও তাদেরকে বাদী না করে স্ত্রীকে বাদী হিসেবে গ্রহণ করেছে তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে সাধারণ এলাকাবাসীর মনে। (প্রথম পর্ব)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা