• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খোদেজা, লাপাত্তা চালক; আইসিইউতে কাতরাচ্ছেন ৫৫ বছরের নারী

Reporter Name / ৪২ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সাব্বির আহমেদ,পরশুরাম (ফেনী) প্রতিনিধি:

বিকেলটা ছিল আর দশটা দিনের মতোই স্বাভাবিক। প্রতিবেশীর বাড়ি থেকে নিজের ঘরে ফিরছিলেন খোদেজা আক্তার (৫৫)। কিন্তু বাড়ি ফেরার সেই পথেই মুহূর্তের এক ধাক্কায় থেমে গেল তাঁর স্বাভাবিক জীবন। এখন সড়কে পড়ে থাকা সেই মুহূর্তের স্মৃতি পেছনে ফেলে হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের জয়ন্তীনগর গ্রামের রাবার বাগানসংলগ্ন সড়কে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন খোদেজা আক্তার।
স্বজনদের ভাষ্য, শুক্রবার বিকেলে প্রতিবেশীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন খোদেজা। এ সময় রাবার বাগানের দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মাথা ও শরীরে গুরুতর আঘাত নিয়ে সড়কে পড়ে থাকেন অসহায় অবস্থায়।

দুর্ঘটনার পরও থামেনি মোটরসাইকেলটি। চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ স্বজনদের। পরে আহত অবস্থায় পড়ে থাকা নারীকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন খোদেজা। স্বজন জাহিদা আক্তার জানান, তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

এদিকে দুর্ঘটনার পর থেকে মোটরসাইকেল চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি। দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ফেনী-ল ১১-৪৪৮০’ [ছবিতে দৃশ্যমান]।

একটি মোটরসাইকেলের বেপরোয়া গতি মুহূর্তেই একটি পরিবারের স্বাভাবিক জীবনকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। আইসিইউর বিছানায় খোদেজা যখন মৃত্যুর সঙ্গে লড়ছেন, তখন স্বজনদের একটাই আকুতি—দুর্ঘটনার জন্য দায়ী চালককে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক, আর খোদেজা ফিরে আসুন তাঁর আপনজনদের মাঝে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা