• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

জামালপুরে ‘জামিলা মোশাররফ সেবা কেন্দ্রের’ যাত্রা শুরু

Reporter Name / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যাত্রা শুরু করেছে ‘জামিলা মোশাররফ সেবা কেন্দ্র’।
রোববার সন্ধ্যায় ইসলামপুরের মোশাররফগঞ্জে নির্ধারিত স্থানে দোয়া মাহফিলের মধ্য দিয়ে সেবা কেন্দ্রটির কার্যক্রমের উদ্বোধন করা হয়।
লন্ডন প্রবাসী

রিনা মোশাররফের ব্যক্তিগত উদ্যোগে নিজেদের জমিতে গড়ে তুলেছেন এই স্বাস্থ্যসেবা কেন্দ্র।
তিনি জানান, প্রাথমিকভাবে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হবে। পর্যায়ক্রমে বিনামূল্যে ওষুধ বিতরণ এবং সেবার পরিধি আরো বাড়িয়ে স্বাস্থ্য সেবা কেন্দ্রটিকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দেবার পরিকল্পনা রয়েছে।
এসময় তাঁর স্বামী লন্ডন প্রবাসী বিশিষ্ট সাংবাদিক সৈয়দ নিয়াজ আহমদ এবং সাংবাদিক পুতুল রাণী, খালেদ মোশাররফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রিনা মোশাররফ মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং ‘কে-ফোর্স’-এর সর্বাধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম ও সাবেক ভূমিমন্ত্রী রাশেদ মোশাররফের বোন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা