• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

মহেশখালীর মাতারবাড়ী বউয়ের জ্বালা হোটেলের সামনে থেকে ৮০ লিটার চোলাই মদসহ আটক ৩ জন

Reporter Name / ১০৯ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

 

সরওয়ার কামাল, কক্সবাজার প্রতিনিধি:

মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ৮০ লিটার চোলাই মদসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ২০ সেপ্টেম্বর বিকালে মাতারবাড়ী ইউনিয়নের নতুন বাজারের পূর্ব পাশে বউয়ের জ্বালা হোটেলের সামনে পুলিশ ও গ্রাম পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাতারবাড়ীতে চোলাই মদ সরবরাহের উদ্দেশ্যে তিন ব্যক্তি ওই এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদ মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজবাহ উদ্দীন মজিদীর কাছে খবর আসলে তিনি পুলিশ ও গ্রাম পুলিশকে খবর দিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রাম পুলিশের সদস্যদের সহযোগিতায় তিনজনকে আটক করে পুলিশ। পরে তাদের কাছ থেকে ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা এলাকার মো. বেলালের ছেলে ছালামত উল্লাহ (৩২), রামু উপজেলার খুনিয়াপালং এলাকার আমির আলীর ছেলে মনজুর আলী (২৬) এবং একই উপজেলার টুংগার ডেফা এলাকার কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ রিয়াজ (২৪)।
মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির আইসি এস,আই মোজাহেরুল ইসলাম বলেন, চোলাই মদ সরবরাহের উদ্দেশ্যে আসার খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা