• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

‎নাসিরনগরে হাত, মুখ ও শরীরে কসটেপ মোড়ানো লাশ উদ্ধার

‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি; / ১১৮ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর আর ফিরলেন না আরজান মিয়া (৩০)। নিখোঁজের পরদিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর থেকে তাঁর মুখ ও শরীরে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, অটোরিকশা ছিনিয়ে নিতে তাঁকে হত্যা করা হয়েছে।
‎
‎সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নাসিরনগর উপজেলা সদরের সরকারি কলেজের গেটের সামনে মামুন মার্কেটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বেনিপাড়া এলাকা থেকে তাঁর অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
‎
‎নিহত আরজান মিয়া লাখাই উপজেলার চিকনপুর গ্রামের আব্দুল আওয়াল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।
‎
‎পরিবার সূত্রে জানা গেছে, রোববার সকালে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আরজান মিয়া। প্রতিদিন ই দুপুরবেলায় বাড়ি ফিরে খাবার খেয়ে আবার কাজে বের হতেন তিনি। কিন্তু ওই দিন দুপুরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। রাত হলেও অনেক খোঁজা খোঁজির পড়ও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
‎
‎আরজানের বাবা আব্দুল আওয়াল জানান, ছেলে বাড়িতে না ফেরায় তাঁর মুঠোফোনে ফোন করি,
‎দুবার কল ঢোকার পর ফোন বন্ধ করে দেওয়া হয়। এতে পরিবারের উৎকণ্ঠা আরও বেড়ে যায়। পরে লাখাইয়ের বিভিন্ন ইউনিয়নে ও গ্রামে খোঁজ নিয়েও তাঁর সন্ধান মেলেনি।
‎
‎সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নাসিরনগরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর পান আব্দুল আওয়াল। তারপর ঘটনাস্থলে এসে মরদেহটি তাঁর ছেলে আরজানের বলে শনাক্ত করেন।
‎
‎ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার শচীন চাকমা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। তবে আমরা ঘটনাস্থলে আসার আগেই পরিবারের সদস্যরা এসে মরদেহটি শনাক্ত করেছেন।
‎
‎পরিবার সূত্রে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যার অভিযোগ করলেও মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে পুলিশের তরফ থেকে নিশ্চিত কোন বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা