• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Headline
প্রিজণ ভ্যানে ওঠার সময় মেজর আখতারুজ্জামানের “ইনকিলাম জিন্দাবাদ” স্লোগান বর্ণাঢ্য আয়োজনে নোবিপ্রবিতে ৪র্থ ন্যাশনাল সায়েন্স ফেস্টের উদ্বোধন অনুষ্ঠিত সীতাকুণ্ডে শেখ হাসিনার জন্মদিন পালনের ভিডিও ভাইরাল, আটক ছাত্রলীগের দুই নেতা লালমনিরহাট ও রংপুরে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ আর মাত্র ১১ দিন, শেষ মুহূর্তের ব্যস্ততায় প্রতিমা শিল্পীরা রাউজানের হলদিয়ায় ১৩ তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা-২৬’ সম্পন্ন আজ ২ অক্টোবর ২০২৬ বাদ জুম্মা শহীদ হাদী চত্বর শাহবাগ ঢাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মান্দারীতে জুলাই বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উঠান বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম পাঠান, কালীগঞ্জে প্রায় কোটি টাকার বেশি ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন

বাড়ির পাশের বিলে গৃহবধূর মরদেহ উদ্ধার

শাহীন হাওলাদার / ৩৪ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুরের সালথায় পানিতে পড়ে মৌসুমি মন্ডল (৩৫) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মৌসুমি মন্ডল ওই এলাকার পাপন সরকারের স্ত্রী এবং সদরপুর উপজেলার উজিরখা কান্দি গ্রামের বিভূতি মন্ডলের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালে বাড়ির কাজ শেষ করে বাড়ির পাশের বিলে গোসল করতে যান মৌসুমি। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের পানিতে তার জুতা ও বালতি ভাসতে দেখা যায়। পরে বিলের পানিতে মৌসুমির মরদেহ দেখতে পান স্থানীয়রা। তারা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

পরিবারের সদস্যরা জানান, মৌসুমি দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। মাঝে মাঝে তিনি মৃগীরোগে আক্রান্ত হয়ে পড়ে যেতেন। ঘটনার আগের দিনও পড়ে গিয়ে তিনি মুখে আঘাত পেয়েছিলেন।

পরিবারের ধারণা, রোববার সকালে গোসলের সময় মৃগীরোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ আইনগত প্রক্রিয়া শেষে নিশ্চিত হওয়া যাবে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা