• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

তিতাসে নতুন কূপের গ্যাস উৎপাদন, জাতীয় গ্রিডে বাড়বে সরবরাহ

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া / ৫৩ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের তিতাস লোকেশন-সি এলাকায় তিতাস-২৮ নম্বর কূপ থেকে গ্যাস উৎপাদনের শুভ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) উদ্যোগে শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) কূপ এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিতাস-২৮ নম্বর কূপের গ্যাস উৎপাদনের শুভ উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, এমপি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব জনাব মো. জিয়াউল হক।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল), যা পেট্রোবাংলার একটি কোম্পানি, এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

তিতাস গ্যাসক্ষেত্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ গ্যাস উৎপাদন ক্ষেত্রগুলোর একটি। দীর্ঘদিন ধরে দেশের জাতীয় জ্বালানি চাহিদা পূরণে তিতাস গ্যাসক্ষেত্র ভূমিকা রেখে আসছে। নতুন তিতাস-২৮ নম্বর কূপ থেকে গ্যাস উৎপাদন শুরু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে নতুন করে অবদান যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

তিতাস-২৮ নম্বর কূপের গ্যাস উৎপাদন শুরুর মধ্য দিয়ে দেশের গ্যাস উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা