• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

যোগ্য নেতৃত্ব গড়ার প্রত্যয়ে ফরিদপুরে জেলা গাইড ক্যাম্প

শাহীন হাওলাদার / ৪২ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুরে ‘যোগ্য গাইড, যোগ্য নেতৃত্ব’ প্রতিপাদ্যে জেলা গাইড ক্যাম্প-২০২৬-এর মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। গাইডিং কার্যক্রম সম্প্রসারণ, শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি বিকাশ, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ বাড়ানোর লক্ষ্যে শনিবার (১৯ সেপ্টেম্বর) ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, ফরিদপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মহা তাঁবু জলসা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এর আগে তিনি জেলা গাইড ক্যাম্পের মহা তাঁবু জলসা কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, তাঁর সহধর্মিণী ফারজানা খান, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষাল, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার রেহেনা জাহান রানি, উপজেলা কমিশনার মোসাম্মৎ শামসুন্নাহার, জেলা সাধারণ সম্পাদক ফিরোজা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গাইডিং কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, আত্মনির্ভরশীলতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে বলেও তারা উল্লেখ করেন।

পরে গার্ল গাইডদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিরা জেলা গাইড ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ও ক্যাম্প পরিদর্শন করেন।

এবারের ফরিদপুর জেলা গাইড ক্যাম্প-২০২৬-এ ফরিদপুর সদরসহ জেলার নয়টি উপজেলার ২৭টি বিদ্যালয়ের মোট ১৭৫ জন গার্ল গাইড অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা রেহেনা প্রিয়া।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা