• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

বটিয়াঘাটায় নদীর জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযান: ৫টি অবৈধ পাটা ও ৫ হাজার মিটার জাল বিনষ্ট

Reporter Name / ৪৭ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

​বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:

খুলনার বটিয়াঘাটা উপজেলার আমতলা নদীতে মৎস্য সম্পদ সংরক্ষণ ও প্রজনন সুরক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে নদী থেকে পাঁচটি অবৈধ পাটা উচ্ছেদ এবং আনুমানিক পাঁচ হাজার মিটার ক্ষতিকারক অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

​বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের আমতলা নদীতে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’-এর আওতায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

​অভিযানের বিবরণ ও অংশগ্রহণকারী

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম সুলতানের প্রত্যক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের ক্ষেত্রসহকারী মো. শহিদুল ইসলাম, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আসাদুজ্জামান এবং বটিয়াঘাটা থানা পুলিশের একটি চৌকস দল।

​মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, একশ্রেণির অসাধু জেলে দীর্ঘদিন ধরে আমতলা নদীতে স্থায়ী বাঁধ বা পাটা তৈরি করে এবং নিষিদ্ধ মিহি ফাঁসের জাল ব্যবহার করে অবাদে পোনা ও প্রজননক্ষম মাছ শিকার করে আসছিল। এতে নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নদী থেকে অবৈধ পাটাগুলো সম্পূর্ণ উপড়ে ফেলা হয় এবং উদ্ধারকৃত অবৈধ জাল জনসম্মুখে বিনষ্ট করা হয়।

​মৎস্য কর্মকর্তার বক্তব্য

অভিযান শেষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম সুলতান জানান, দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি ও প্রজনন সুরক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নদীতে আড়াআড়ি বাঁধ বা পাটা দেওয়া এবং নিষিদ্ধ জাল ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ।

​তিনি আরও জানান, স্থানীয় নদ-নদীর প্রাকৃতিক ভারসাম্য ও মৎস্যসম্পদ রক্ষায় উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। একই সঙ্গে অসাধু মৎস্য শিকারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা