• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

পাঁচবিবি ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠি খেলা অনুষ্ঠিত

Reporter Name / ৫০ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ

ঢাক-ঢোলের তালে তালে ঘুরছে লাঠি। বাঁশির সুর আর দর্শকের মুহুর্মুহু করতালিতে মুখর চারপাশ। শত শত নারী-পুরুষের ভিড়ে যেন উৎসবের আমেজ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনভর এমনই দৃশ্য দেখা গেল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাঁশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। কাঁশড়া গোবিন্দপুর হাট কমিটির আয়োজনে গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয় ।
খেলা দেখতে আশপাশের গ্রাম থেকে ছুটে আসেন শত শত মানুষ। মাঠের মাঝে লাঠিয়ালরা বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে প্রদর্শন করেন নানা কসরত। কখনো আক্রমণ, কখনো আত্মরক্ষার কৌশল – তাদের নিপুণ শৈলী দেখে আনন্দে মেতে ওঠেন দর্শকরা।
খেলা দেখতে আসা প্রবীণ দর্শক রহিম উদ্দিন বলেন, আগে হাটে-বাজারে, মেলায় এমন লাঠি খেলা হতো। এখন মোবাইল আর ইন্টারনেটের যুগে এসব খেলা হারিয়েই গেছে। বহুদিন পর এমন আয়োজন দেখে খুব ভালো লাগলো।
তরুণ দর্শকরাও খুশি। তাদের মতে, নতুন প্রজন্ম এসব খেলা সম্পর্কে জানেই না। এমন আয়োজন নিয়মিত হলে গ্রামীণ খেলা আবার প্রাণ ফিরে পাবে।
আয়োজক কমিটির সদস্যরা জানান, কালের বিবর্তনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো বিলুপ্তির পথে। নতুন প্রজন্মকে শেকড়ের সাথে পরিচয় করিয়ে দিতেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা