• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

দীর্ঘদিনেও সংস্কার নেই, নবীনগর–কোম্পানীগঞ্জ সড়কে বাড়ছে ভোগান্তি

সাধন সাহা জয়,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি / ২১ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর–কোম্পানীগঞ্জ সড়কের আলিয়াবাদ অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। পিচ উঠে গিয়ে সড়কজুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এর মধ্যে বৃষ্টির পানি জমে থাকায় গর্তগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ যাত্রী ও যানবাহনের চালকেরা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে যাত্রী নিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা পানিতে ঢাকা একটি গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মহেশপুর গ্রামের এক নারীসহ অটোরিকশাটির একাধিক যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই নবীনগর–কোম্পানীগঞ্জ সড়কের আলিয়াবাদ অংশের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় এসব গর্ত পানিতে তলিয়ে যাওয়ায় কোথায় কতটা গভীর গর্ত রয়েছে, তা বোঝার উপায় থাকে না। ফলে যানবাহন চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

তাদের অভিযোগ, সড়কের বেহাল দশা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর সংস্কারকাজের উদ্যোগ দৃশ্যমান নয়। বিশেষ করে বর্ষাকালে সড়কটির ঝুঁকি আরও বেড়ে যায়।

এলাকাবাসীর দাবি, বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটার আগেই নবীনগর–কোম্পানীগঞ্জ সড়কের আলিয়াবাদ অংশ দ্রুত সংস্কার করতে হবে। নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা