• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
Headline
ছাতারপাইয়ায় ইটভাটার তাণ্ডবে কৃষি ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে: প্রতিবাদ করায় যুবদল নেতা আল-আমিনকে প্রাণনাশের হুমকির অভিযোগ ইবিতে বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ঝিনাইগাতীতে ২ কিলোমিটার কাঁচা রাস্তা, দুর্ভোগে ৫ গ্রামের হাজারো মানুষ বড়পুকুরিয়া কয়লা খনিতে উচ্চ আদালতের রায় মেনে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন বগুড়ায় আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা মৎস্য খাবার উৎপাদন কারখানায় সিলগালা ছয় পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, গুজব-অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিরোধ নয়, সমঝোতায় সমাধান—ভূরঘাটা-মজিদবাড়ীতে ফিরল স্বস্তি ফুলেল শুভেচ্ছা ও কেক কাটায় বীর মুক্তিযোদ্ধা কামালের জন্মদিন উদযাপন সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানির তারিখ নির্ধারণ

পাচারের আগেই ধরা পড়ল ৬৩ টন সিমেন্ট, আটক ২

জামাল উদ্দিন / ১৯ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের পতেঙ্গা ও বাঁশখালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বহন করা ১ হাজার ২৬০ বস্তা বা ৬৩ হাজার কেজি সিমেন্টসহ দুটি বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৭৫০ বস্তা বা ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে বোটে থাকা দুই পাচারকারীকে আটক করা হয়।

অপরদিকে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে বাঁশখালী থানাধীন বাংলা বাজার ঘাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৮০ হাজার ৫০০ টাকা মূল্যের ৫১০ বস্তা বা ২৫ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ করা হয়। তবে অভিযানকালে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক দুই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা