• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

কেশরহাটে প্রশাসনের কঠোর অভিযানে ৩৬টি কারেন্ট জাল জব্দ; জনসম্মুখে পুড়িয়ে দিল

Reporter Name / ৪৫ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুরের কেশরহাটে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে কেশরহাট বাজারে অভিযান চালিয়ে ৩৬টি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসন জানায়, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জাল বিক্রয় ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ২০২৬ দুপুর সময়ে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মৎস্য আইন বাস্তবায়নে কেশরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, বাজারে বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ৩৬টি কারেন্ট জাল জব্দ করা হয়। সময় মোবাইল কোর্টের মাধ্যমে সততা ফিড মিলকে ১০,০০০ টাকা জরিমানা, লাইসেন্সবিহীন এক ফিড মিলের মালিককে
মৎস্য-খাদ্য ও পশু খাদ্য আইনে ১০,০০০ হাজার টাকা, অপর দিকে বাকশৈল গ্রামের সুতা ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে এক হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা।

এসময় অভিযানে প্রসিকিউশন টিমের অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আমিনুল ইসলাম। কেশরহাট ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা এইচ. এম. মাহাবুব-উর-রশিদ, মোহনপুর থানা পুলিশ অফিসার এএসআই মাইনুল ইসলাম, কেশরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শরিফুল ইসলাম, সহ-সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী বাচ্চু ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রাফিউল ইসলাম তুহিন, সদস্য সুজন সরকার
উপস্থিত ছিলেন। অভিযান শেষে জব্দ করা কারেন্ট জালগুলো কেশরহাট বাজারের ছাগলহাটায় নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা