বাগেরহাটের মোরেলগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উপজেলার বিভিন্ন উন্নয়ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাবিবউল্লাহ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২০ মহিলা আসন-২০-এর সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সূবর্ণা সিকদার।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি সিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিলন, সাবেক সভাপতি আবদুল মজিদ জব্বার, উপজেলা সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান ইয়াদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ, পদ্ম সিকদার ঠাকুর, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, মশিউর রহমান মাসুম, বাবু সোমনাথ দে ও কাজী মনিরুজ্জামান মনিরসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় মোরেলগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং চলমান ও সম্ভাব্য বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।