• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ৬

বদিউজ্জামান রাজাবাবু  / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চোরাই ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, প্রতিদিনের মতো পুলিশ মাদক ও অবৈধ চোরচালান এবং অস্ত্রের অভিযান পরিচালনা করে আসছে পুলিশ।সাধারণ ডায়রির ভিত্তিতে মডেল থানার পুলিশ অভিযান পরিচালনা করে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। আর তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয় । তাদেরকে আরো জিজ্ঞাসা করলে আরো তিন-চার জনকে আটক করা হয়। ওই চোর চক্রের বাড়িতে থেকে আরো দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশের উপস্থিত টের পেয়ে চোর চক্রের আরও দুই জন পালিয়ে যায়। এ ঘটনায় ৩টি চোরাই মোটরসাইকেলসহ ৬ জনকে আন্ত:জেলা চোর চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে।

আটকরা হলো, আব্দুস সালাম, সোহেল রানা, আসিফ, মোহাম্মদ আলী, ইমন রেজা ও আশিক। সকলের বাড়ি শিবগঞ্জ উপজেলায়।

সংবসদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াসির আরাফাত এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন পিপিএম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা