• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Headline
জনকল্যাণে গণমাধ্যম ও প্রশাসনকে একসঙ্গে কাজ করার আহ্বান সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি গঠন ৪০ কেজি সিমেন্ট জব্দ পতেঙ্গায় মায়ানমারে পাচারের সময় প্রতিমা তৈরির শেষ কাজে ব্যস্ত কারিগর, উৎসবের রঙে সাজছে কালিয়াকৈর ঐতিহ্যবাহী দুই যুব সংগঠন এখন নদীভাঙনের মুখে কড়িয়া সীমান্তে তিন যুবককে পুশইন, বিজিবির পাল্টা ফেরত ভারত থেকে পুশইনের দাবি, পঞ্চগড়ে ৬ বাংলাদেশি আটক কাটাখালি ব্রিজ বন্ধ, দুর্ভোগে শত শত মানুষ আলামিন হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা, মিলেছে বিস্তারিত তথ্য নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা শার্শায় প্রাণ গেল কাভার্ডভ্যান হেলপারের

ঘুমধুমে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, পুলিশের হাতে যুবক আটক

সরওয়ার কামাল / ২১ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মোহাম্মদ কামাল নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তুমব্রু পশ্চিমকুল (পাহাড়পাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হকের নির্দেশনায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাঈন উদ্দিনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে এসআই আজগরসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযানকালে তুমব্রু পশ্চিমকুল এলাকার বাসিন্দা মোহাম্মদ কামালকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আটক মোহাম্মদ কামালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা