• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Headline
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাঁচবিবি দারুল ইসলাহ একাডেমির মিলনায়তনে ন্যাশনাল ব্যাংক পিএলসি পাঁচবিবি উপশাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দারুল ইসলাহ একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসি জয়পুরহাট শাখার ব্যবস্থাপক মো. মাহবুব পারভেজ।
এ সময় ন্যাশনাল ব্যাংক পিএলসি পাঁচবিবি উপশাখার ব্যবস্থাপক সুজন আহম্মেদ, জুনিয়র কর্মকর্তা মো. আল আমিন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক সারোয়ার হোসেনসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় আর্থিক সাক্ষরতার গুরুত্ব, আধুনিক ব্যাংকিং সেবা, ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনের সুবিধা এবং নিরাপদে আর্থিক লেনদেনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা