• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Headline
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

পঞ্চগড়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, বিষপানে মৃত্যু; দুই আসামি গ্রেপ্তার

মোঃ ময়নুল ইসলাম, স্টাফ রিপোর্টার পঞ্চগড়; / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চগড় সদর উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ফুসলিয়ে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তার কথিত প্রেমিক ও সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনার পর ক্ষোভ ও মানসিক যন্ত্রণায় বিষপান করে ওই স্কুলছাত্রী। তিন দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় অভিযুক্ত সোহেল (২৫) ও তার সহযোগী ইজিবাইকচালক রফিকুল ইসলাম ওরফে বাঘা মন্টু (২৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুজনই পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এলাকার বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে প্রায়ই বিরক্ত করতেন সোহেল। একপর্যায়ে তাকে ফুসলিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি।

গত ১০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে সোহেল ওই স্কুলছাত্রীকে বাড়ি থেকে ডেকে বের করেন। পরে রফিকুলের ইজিবাইকে করে তাকে রাজমহল পূর্ববাগান এলাকার আবু সায়েদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে সোহেল ও তার সহযোগীদের বিরুদ্ধে ওই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ রয়েছে।

এ সময় বিষয়টি কাউকে জানালে ক্ষতি করার হুমকি দেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। রাত ২টার দিকে তাকে একটি ইজিবাইকে করে মডেলহাটের দিকে পাঠিয়ে দেওয়া হয়।

এ সময় ইজিবাইকে থাকা চালক ও দুই যাত্রীর বিরুদ্ধে তাকে হয়রানি করার অভিযোগও রয়েছে। একপর্যায়ে অটো থেকে নেমে স্থানীয় এক টলিচালকের সহযোগিতায় নিরাপদে বাড়ি ফেরে ওই স্কুলছাত্রী।

পরে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তার ভাই তাকে বাড়িতে নিয়ে যান। পরদিন সকালে বিষপান করে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তার মৃত্যু হয়।
মঙ্গলবার পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় সোহেলসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন ওই স্কুলছাত্রীর বড় ভাই। পরিবারের পক্ষ থেকে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন৷

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
তদন্তের পাশাপাশি মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজওয়ানুল্লাহ বলেন, বিষপানের পর ওই স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা