• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Headline
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

চৌহালীর সাদিয়া চাঁদপুর ইউনিয়নে ইএসডিও’র ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ১২৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ১ নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক চঞ্চল কুমার মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম এবং ইউনিয়ন পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমান,ইএসডিও’র প্রজেক্ট অফিসার গৌতম কুমার রায়,কৃষি কর্মকর্তা ফরিদুল ইসলাম, খামার গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন রহমান,সাংবাদিক সোহেল রানা, ইএসডিও’র ফ্যাসিলিটেটর হরিদাস বর্মন ও আয়শা আকতার এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

কর্মশালায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও সংশ্লিষ্টদের সমন্বিত সহযোগিতার মাধ্যমে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের কার্যক্রম আরও কার্যকর ও সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব।

কর্মশালা শেষে প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা