• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

ফরিদপুরের মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে ইউএনওর পদক্ষেপ

পার্থ রায় স্টাফ রিপোর্টার মধুখালী; / ১১৯ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পার্থ রায় স্টাফ রিপোর্টার মধুখালী

১৪ সেপ্টেম্বর সোমবার ফরিদপুরের মধুখালীকে আধুনিক, পরিষ্কার-পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উপজেলা ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন মধুখালী উপজেলা ও পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।

উক্ত কার্যক্রম দুপুর ১২টা থেকে শুরু হয়। পরিদর্শনকালে মধুখালীকে আরও সুন্দর ও পরিকল্পিতভাবে সাজাতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করেন ইউএনও।

এরই ধারাবাহিকতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “আমি হয়তো চিরকাল মধুখালীতে দায়িত্বে থাকব না। তবে মধুখালীবাসীর জন্য দৃষ্টিনন্দন কিছু করে যেতে চাই, যাতে মধুখালীর মানুষ আমাকে চিরকাল মনে রাখে।”

প্রাথমিকভাবে মধুখালীতে একটি হাইওয়ে সড়কে নামফলক ও গেট নির্মাণ, পৌরসভার মধ্যে একটি পানির ফোয়ারা স্থাপন, হাসপাতালের সামনে মানুষের বসে বিশ্রাম নেওয়ার জন্য সুন্দর পরিবেশে বসার স্থান তৈরি, একটি গোলচত্বর নির্মাণ এবং বাজার মসজিদ সংলগ্ন পুকুর সংস্কার ও শানবাঁধানো ঘাট নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের, ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার, মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, পৌরসভার সহকারী প্রকৌশলী গোলাম আজম, উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, সহ-সভাপতি আক্তার হোসেন মুন্সী, উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম শরাফত শরৎসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা