• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Headline
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

Reporter Name / ৮১ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মহসিনঃ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ

নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

​শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।
​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা অব্দুল হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. সাদিক হাসান সিদ্দিকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন।
​এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক, সদস্য সচিব রোকন-উদ-দৌলা রুবেল, বিএনপি নেতা আব্দুল করিম ও আবু তাহের।
​অনুষ্ঠানে আরও অংশ নেন উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান, ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন ও রোস্তম আলী, অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, প্রধান শিক্ষক তাজুল ইসলাম এবং পৌর কর্মকর্তা বদিউজ্জামান বদিসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।
​উদ্বোধন শেষে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে সাধারণ মানুষকে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানায়।

​


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা