• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Headline
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

মানিকগঞ্জে পল্লীগীতি সম্রাট আব্দুল আলীমের ৫২তম মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name / ১২০ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আজহার হোসেন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

মানিকগঞ্জে পল্লীগীতি সম্রাট, প্রখ্যাত মরমী কণ্ঠশিল্পী আব্দুল আলীমের ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় কাটিগ্রামে আব্দুল আলীম সংঘ একাডেমির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী স্বরলিপি সংগীত নিকেতনের শিল্পীদের পরিবেশনায় আব্দুল আলীমের কালজয়ী গান ও পল্লীগীতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন নাছরিন আহমেদ, আবু হাসান, ইউনুস আলী, সাইফুল ইসলাম, বেলা আজাদ, জালাল মিয়া ও বসির মাস্টার। তবলায় ছিলেন প্রতুল রায় নিরু মিয়া। বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন শামসুল আলম, ফরিদ হোসেন ও জিতেন্দ্র দাস।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বিশিষ্ট সংগঠক কামাল আহমেদ কমল। সার্বিক সহযোগিতায় ছিলেন বসির মাস্টার।
দর্শক-শ্রোতাদের অনুরোধে শিল্পীরা রাত ১১টা পর্যন্ত একের পর এক আব্দুল আলীমের জনপ্রিয় গান পরিবেশন করেন। বিশেষ করে ‘দুয়ারে আইসাছে পালকি’সহ তাঁর কালজয়ী পল্লীগীতির সুরে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।
আয়োজকরা বলেন, আব্দুল আলীম শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন বাংলার লোকসংগীতের এক অনন্য কণ্ঠস্বর। তাঁর মৃত্যু হয়েছে ৫২ বছর আগে, কিন্তু তাঁর গান আজও বাংলার মানুষের হৃদয়ে অমলিন হয়ে আছে।
মানুষ চলে যায়, কিন্তু কালজয়ী শিল্পী কখনো হারিয়ে যান না। আব্দুল আলীম নেই, কিন্তু তাঁর গান আজও বেঁচে আছে বাংলার মানুষের হৃদয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা