• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

মসজিদের ফ্যান চুরির চেষ্টায় আটক যুবক

জয়পুরহাট প্রতিনিধি / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে মসজিদের সিলিং ফ্যান চুরির সময় রিদয় মিয়া (২৪) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার আওলাই ইউনিয়নের মুগর চন্ডিপুর গ্রামের জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রিদয় মিয়া ওই মসজিদের একটি সিলিং ফ্যান খুলে বস্তায় ভরার চেষ্টা করছিলেন। এ সময় সাইদুল ইসলাম মন্ডল বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ফ্যানসহ রিদয় মিয়াকে আটক করেন।

আটক রিদয় মিয়া আওলাই ইউনিয়নের জাবেকপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য জোবায়ের হোসেন জোবার সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো থানায় কেউ কোনো অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা