• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Headline
ধর্মপাশায় যৌতুক মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার নামুজা ফাজিল মাদ্রাসায় নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত যবিপ্রবিতে ভিত্তিপ্রস্তর স্থাপন দিবস উপলক্ষে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্যাকেটে ফুটো, দুধে জমাটভাব; পান করে হাসপাতালে ১৭ শিক্ষার্থী ভূঞাপুরে ১৫ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আপন ভাই-বোনের বিরোধ, বড় ভাইয়ের সংবাদ সম্মেলন কুয়াকাটার পর এবার পুরো পটুয়াখালী ঘিরে পর্যটনের মহাপরিকল্পনা শ্রদ্ধা ও ভালোবাসায় বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষককে স্মরণ ঘাটাইলে শারদীয় দুর্গোৎসব: নিরাপত্তা ও শৃঙ্খলায় বিশেষ নজর সাংবাদিকদের নিরাপত্তায় দ্রুত ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি নবীনদের বরণে বেতগাড়ী একরামিয়া মাদ্রাসায় প্রাণবন্ত আয়োজন

বিদায় বেলায় শ্রদ্ধায় ও ভালোবাসায় সিক্ত আটোয়ারীর ইউএনও রিপামনি দেবী

হৃদয় কুমার, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি; / ৬৪ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রিপামনি দেবীর বদলিজনিত কারণে এক আবেগঘন ও বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন-নবী রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. মোস্তাক আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. রোকনুজ্জামান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান, উপজেলা প্রকৌশলী ও উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফয়সাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ:দা:) মো. জাহিদুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

​অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনও রিপামনি দেবীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সহকর্মীরা। তাঁর আটোয়ারী কর্মকালীন সততা, নিষ্ঠা ও উপজেলার উন্নয়নে তাঁর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন উপস্থিত সকলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা