• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক

মোঃ ময়নুল ইসলাম, স্টাফ রিপোর্টার; / ৬২ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী পৃথক দুইটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৬৮ হাজার ৬৫০ টাকা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ রানীনগর ও মনিপুর বিওপি পৃথকভাবে অভিযান দুটি পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ অভ্যন্তরে পরিচালিত এসব অভিযানে ৪০ বোতল বিদেশি মদ, ১ হাজার ১৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৯৫ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান-এর দিকনির্দেশনায় সীমান্ত এলাকায় নিয়মিতভাবে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পৃথক দুই অভিযানে এসব মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করা হয়।

আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের মোট সিজার মূল্য ১,৬৮,৬৫০ টাকা (এক লাখ আটষট্টি হাজার ছয়শত পঞ্চাশ টাকা)।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিজিবির অভিযান দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা