• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

চা খাওয়ার আবদারে ঘরে ঢুকে চুরি, ধরা পড়তেই গৃহকর্তীর মুখে গরম পানি নিক্ষেপ মহিলা আটক, আদালতের নির্দেশে কারাগারে

মোঃ রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি; / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

 

চা খাওয়ার আবদার করে প্রতিবেশীর ঘরে ঢুকে মূল্যবান মালামাল চুরির অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। চুরি করার সময় গৃহকর্তীর হাতে ধরা পড়লে নিজেকে বাঁচাতে চা তৈরির জন্য রাখা গরম পানি মুখে ছুড়ে মারার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এতে গৃহকর্তীর মুখমণ্ডল, গলা, হাত ও বুক ঝলসে গেছে। পরে স্থানীয়রা অভিযুক্ত নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।
ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আমিরাবাদ গ্রামে আব্দুর রশিদের বাড়িতে।
আহত গৃহকর্তী সাফিয়া বেগম (৫৬) জানান, ওই সময় প্রতিবেশী বেবী আক্তার (৩৫) তাদের ঘরে এসে চা খাওয়ার আবদার করেন। সাফিয়া বেগম চা তৈরির জন্য রান্নাঘরে গেলে ওই সুযোগে বেবী ঘরের মূল্যবান মালামাল নিয়ে একটি বস্তায় ঢোকাতে থাকেন বলে অভিযোগ।
একপর্যায়ে বিষয়টি টের পান সাফিয়া বেগম। তিনি বস্তায় কী নেওয়া হয়েছে জানতে চাইলে বেবী আক্তার ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর চা তৈরির জন্য রাখা গরম পানি এনে সাফিয়া বেগমের মুখ লক্ষ্য করে ছুড়ে মারেন বলে অভিযোগ।
গরম পানি শরীরে পড়তেই যন্ত্রণায় চিৎকার শুরু করেন সাফিয়া বেগম। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে অভিযুক্ত বেবী আক্তারকে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
গুরুতর আহত সাফিয়া বেগমকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে পরিবারের সদস্যরা জানান, গরম পানিতে সাফিয়া বেগমের মুখমণ্ডল, গলা, হাত ও বুক ঝলসে গেছে। সুস্থ হতে সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে সৌভাগ্যক্রমে তার চোখে গুরুতর কোনো ক্ষতি হয়নি।
পুলিশের জিজ্ঞাসাবাদে বেবী আক্তার চুরি করতে গিয়ে ধরা পড়ার বিষয়টি স্বীকার করে গরম পানি নিক্ষেপের ঘটনায় ভুল হয়েছে বলে দাবি করেছেন বলে জানা গেছে। তার বক্তব্য হিসেবে জানা যায়, “চুরি করতে দেখে ফেলায় নিজেকে বাঁচাতে তাৎক্ষণিক গরম পানিকে বেছে নেওয়া ঠিক হয়নি। আমার ভুল হয়েছে।”
এ ঘটনায় আহত সাফিয়া বেগমের ছেলে নুর নবী মিন্টু বাদী হয়ে দণ্ডবিধি ১৮৬০-এর ৩০৭ ও ৩২৬(এ) ধারায় মামলা দায়ের করেন। পরে পুলিশ আটক বেবী আক্তারকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, আটক বেবী আক্তারের নিজ বাড়ি সীতাকুণ্ডের ভাটিয়ারী উত্তর কাঁচাবাজার এলাকায়। তিনি আমিরাবাদে মামুন নামের এক ব্যক্তির বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
এদিকে, একজন নিরীহ গৃহকর্তীর ওপর এমন বর্বর হামলার ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্ত নারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা