• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Headline
গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে হত্যার চেষ্টা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আসাদ সবুজের পাশে সাংবাদিকরা ন্যায্য অধিকার ও বৈষম্যহীন মর্যাদার দাবিতে মানিকগঞ্জে মাদ্রাসা শিক্ষকরা পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার অপারেশনের জন্য ছুটতে হচ্ছে জেলা সদরে, ভোগান্তিতে লক্ষ্মীপুরের রোগীরা যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, কানের পর্দা ক্ষতিগ্রস্তের দাবি ‘শিক্ষা শিল্পের ঐকতান’: ইবিতে কর্মসংস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ও আটা বিতরণ অদম্য মেধাবী নিরবের চোখে বুয়েট, পথে বড় বাধা আর্থিক সংকট চৌহালীতে বেতিল হাট ও বাজার বনিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে

শেরপুরে রোড নিবন্ধন ফি নিয়ে ক্ষোভ, অর্ধেক করার দাবি

বিল্লাল হোসেন, শেরপুর / ২৫ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুর পৌরসভা কর্তৃক আদায় করা রোড নিবন্ধন ফি অর্ধেক করা এবং শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে চেকপোস্ট স্থাপন করে যানবাহনের নিবন্ধন ও সিরিয়াল চেকিংয়ের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে শেরপুর শহরের নিউমার্কেট এলাকায় জেলা ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা ও ইজিবাইক মালিক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক জুলহাস উদ্দিন সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব আশরাফুল আলম, সুলাইমান হোসেন, গোলাম রব্বানী, শাহিনুর রহমান শাহিন ও তারেক মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমানে শেরপুর পৌরসভা কর্তৃক নির্ধারিত রোড নিবন্ধন ফি পরিবহনসংশ্লিষ্ট মালিক ও চালকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে। ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা ও ইজিবাইক মালিকদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে রোড নিবন্ধন ফি অর্ধেকে নামিয়ে আনার দাবি জানান তারা।

তারা আরও বলেন, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করে নিবন্ধনবিহীন যানবাহন শনাক্ত করা প্রয়োজন। পাশাপাশি বৈধ যানবাহনগুলোর সিরিয়াল চেকিংয়ের ব্যবস্থা করা হলে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরবে এবং নিবন্ধন প্রক্রিয়া আরও কার্যকর হবে।

মানববন্ধনে বক্তারা দ্রুত তাদের দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও শেরপুর পৌরসভার প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা