• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Headline
বর্ণাঢ্য আয়োজনে নোবিপ্রবিতে ৪র্থ ন্যাশনাল সায়েন্স ফেস্টের উদ্বোধন অনুষ্ঠিত সীতাকুণ্ডে শেখ হাসিনার জন্মদিন পালনের ভিডিও ভাইরাল, আটক ছাত্রলীগের দুই নেতা লালমনিরহাট ও রংপুরে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ আর মাত্র ১১ দিন, শেষ মুহূর্তের ব্যস্ততায় প্রতিমা শিল্পীরা রাউজানের হলদিয়ায় ১৩ তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা-২৬’ সম্পন্ন আজ ২ অক্টোবর ২০২৬ বাদ জুম্মা শহীদ হাদী চত্বর শাহবাগ ঢাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মান্দারীতে জুলাই বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উঠান বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম পাঠান, কালীগঞ্জে প্রায় কোটি টাকার বেশি ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন ভূরুঙ্গামারীতে মুদি ব্যবসায়ীর পথরোধ করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে বীরগঞ্জে উত্তেজনা, ৩ ঘণ্টা সড়ক অবরোধ

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: / ৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার প্রেমবাজার এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে কার্তিক রায়ের ছেলে সুব্রত রায় নামে এক যুবকের বিরুদ্ধে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বীরগঞ্জ-ঝাড়বাড়ী সড়কের প্রেমবাজার এলাকায় অবরোধ চলে। এতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

এ সময় ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস বলেন, “আমি একজন মুসলিম হিসেবে মনে করি, কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হলে তার আইনানুগ বিচার হওয়া উচিত। তবে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীর বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।”

স্থানীয় বাসিন্দা মো. বিয়েল হোসেন বলেন, “আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।”
একই গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, “হিন্দু-মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। এমন ঘটনায় আমরা মর্মাহত। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা