৩০ আগস্ট রবিবার দুপুর ১২.৪৫ ঘটিকায় বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি টিম থানা এলাকায় চেকপোষ্ট ডিউটি করাকালে ফরদাবাদ ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় একটি প্রাইভেটকার আটক করে। প্রাইভেটকারটি তল্লাশী করে ৫০(পঞ্চাশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। শামীম আহমেদ মোরশেদ
পিতা-আব্দুল আউয়াল মিয়া
২। মোঃ শামীম
পিতা-ফারুক মিয়া
উভয় সাং-মধ্যপাড়া
থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
এ-সংক্রান্তে বাঞ্ছারামপুর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।