• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Headline
তানোর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, কর্মচারী ইমরুল কাশেম সাময়িক বরখাস্ত রক্তের সন্ধানে ছুটে চলেন এম. এ. আমির বাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু নতুন কমিটি নিয়ে যুবদলে বিভক্তি, দুমকিতে সংঘর্ষ-ভাঙচুর নওগাঁয় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা শ্রীপুরে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা কালীগঞ্জের (জামালপুরে) জামাইয়ের হাতে শশুর খুন জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু সীতাকুণ্ডে সাগর উপকূলে অজ্ঞাত ব্যক্তির পচনশীল মরদেহ উদ্ধার কচুয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কড়ইয়া প্রধান সড়ক বেহাল, চরম দুর্ভোগে জনজীবন

তিতাস নদীতে ছাত্রলীগের মহড়ার মামলা: আখাউড়া থেকে গ্রেপ্তার ৩

সাধন সাহা জয় ​ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: / ১০ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদীতে মহড়া দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন শোভনসহ ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলায় আখাউড়া থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​গ্রেপ্তারকৃতরা হলেন—আখাউড়ার দেবগ্রামের ইমন খান (২৯), নুরপুরের মো. আনিসুর রহমান (৩৮) এবং কোড্ডা এলাকার শওকত আলী (বর্তমানে আখাউড়ার মসজিদপাড়া নিবাসী)।

​পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদীতে মহড়া দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন শোভনসহ সংগঠনটির ৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

এই মামলার তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে আখাউড়া থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ওই তিনজনকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়।

​এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে দায়ের করা মামলার ভিত্তিতে আখাউড়া থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে আজ ২৮ আগস্ট শুক্রবার দুপুরে আদালতের মধ্যে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা