• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
Headline
নোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে নকীবুল হক ও মেহেদী হাসান অন্তু মামুনুল হকের তত্ত্বাবধানে টিডিএফের উদ্যোগে হুইলচেয়ার ও ভ্যান বিতরণ চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার মাসিক আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চেকপোস্টে ১ লাখ ইয়াবাসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ২ দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে ডিআইজি সৌন্দর্য্য বর্ধনে বিরল প্রজাতির ফুলের গাছ রোপন করলেন প্রেমিক নিয়ে উধাও ৪ সন্তানের জননী চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলাল ভূরুঙ্গামরীত ইয়াবা ও অনলাইন ক্যাসিনোসহ চার যুবক আটক ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস

ধামইরহাটে ঈদে মিলাদুন্নবী উদযাপন অনুষ্ঠিত

মোঃ আবিদ হাসান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি; / ২২ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা ও আনুগত্যই প্রকৃত ঈমান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নওগাঁর ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা,কুইজ প্রতিযোগিতা , দরুদ ও সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে ধামইরহাট বালিকা বিদ্যালয়ের হলরুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্কুলের বিভিন্ন শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও চরিত্রের বিভিন্ন দিক নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মানবতার প্রতি তার ভালোবাসা এবং উম্মতের প্রতি দায়িত্ব ও মমত্ববোধ নিয়েও আলোচনা করেন বক্তারা।

বক্তারা বলেন, মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা শুধু মুখের কথায় প্রকাশ করার বিষয় নয়। তার সুন্নাহ ও আদর্শ অনুসরণ এবং তার দেখানো পথে জীবন পরিচালনার মধ্যেই সেই ভালোবাসার প্রকৃত বহিঃপ্রকাশ ঘটে।

তারা আরও বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। তিনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে, অন্যায় থেকে ন্যায় এবং অশান্তি থেকে শান্তির দিকে আহ্বান জানিয়েছেন। তার জীবন ও আদর্শ অনুসরণ করলে সমাজে ন্যায়, মানবিকতা, ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

মাহফিলে মহানবী (সা.)-এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে দরুদ ও সালাম পাঠ করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ১৮ জন শিক্ষার্থী কে কুইজ প্রতিযোগিতার পুরুষ্কার প্রদান করা হয় এবং সকল শিক্ষার্থীর মাঝে খাবার পরিবেশন করা হয়।

এ সময় বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ হানজালা শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন –
ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিমদের কাছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম এবং তার মহান জীবন ও আদর্শ স্মরণের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ উপলক্ষে তার শিক্ষা ও আদর্শ অনুসরণ করে ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি, মানবিকতা ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা