• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
Headline
বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১৬২ জনের বিরুদ্ধে মা ম লা মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এর অভিনন্দন মাদকবিরোধী স্লোগানে মুখর সরাইলের রাজপথ ভারতীয় মোটরসাইকেল পাচারের অভিযোগে ৯ জন গ্রেফতার গোরারাই বিদ্যালয়ে এসএসসি ২০২৭ ব্যাচের অভিভাবক সমাবেশ পরকীয়ার অভিযোগে প্রধান শিক্ষক ও আয়া আটক, আদালতে সোপর্দ ফ্যাসিবাদ ঠেকাতে জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ গোলাম পরওয়ারের শিক্ষায় সাফল্যের স্বীকৃতি: বীরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো কৃষক পরিবারের পাশে সিংড়া প্রশাসন জয়ন্ত সেন অভাবকে জয় করে গড়লেন আত্মকর্মসংস্থানের স্বপ্ন

ভারতীয় মোটরসাইকেল পাচারের অভিযোগে ৯ জন গ্রেফতার

এ কে এম আজাদ / ১৩ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে ৬টি অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (২২ আগস্ট ২০২৬) দিবাগত রাতে বুড়িচং থানার ময়নামতি এলাকার কাটা জঙ্গল সাকিনে বিদ্যুৎ অফিসের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল বাংলাদেশে এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছে। এ তথ্যের ভিত্তিতে ডিবির একটি বিশেষ দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে ৬টি মোটরসাইকেলে করে ৯ ব্যক্তি সেখানে পৌঁছালে ডিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের ব্যবহৃত মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র যাচাই করা হয়। এ সময় তারা কোনো বৈধ রেজিস্ট্রেশন বা মালিকানাসংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেনি।

ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা পরস্পর যোগসাজশ ও সহযোগিতার মাধ্যমে সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে মোটরসাইকেলগুলো বাংলাদেশে আনার কথা স্বীকার করেছে। পরে এসব মোটরসাইকেল কুমিল্লা, ফেনী, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—সিলেটের গোয়াইনঘাটের কামিম আহম্মদ (২৮), কোতোয়ালির আঃ করিম (৩০), সুনামগঞ্জ সদর এলাকার সাইদুল ইসলাম (২২), সিলেটের জালালাবাদের পাবেল আহম্মদ (২৬) ও হোসাইন (২৩), সুনামগঞ্জের দিরাইয়ের রিপন চন্দ্র দাস (২৯), সিলেট কোতোয়ালির রাজু আহম্মদ (২৮), সুনামগঞ্জের ছাতকের আবিদুল ইসলাম (২৮) এবং সিলেটের গোয়াইনঘাটের কাওছার হোসেন (২৬)।

উদ্ধার করা মোটরসাইকেলগুলোর মধ্যে রয়েছে—একটি নীল-সাদা রঙের Yamaha R15, একটি কালো Yamaha MT15, দুটি Yamaha R15 (সাদা ও কালো), একটি কালো Yamaha MT15 এবং আরও দুটি Yamaha R15 (কালো ও নীল)। উদ্ধার হওয়া সব মোটরসাইকেলেরই কোনো রেজিস্ট্রেশন নম্বর ছিল না।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এই চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা