• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
Headline
দিঘলিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির তিনদিনের কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠিত লামায় কমিউনিটি নেতৃবৃন্দের সম্পৃক্ততায় বন্যা সচেতনতা সভা তেঁতুলিয়ায় পূবালী ব্যাংকের কম্পিউটার লিটারেসি সেন্টার উদ্বোধন পরশুরামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বীর উজলীতে স্কুলছাত্র নিখোঁজ, রক্তমাখা পোশাক উদ্ধার কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় আখাউড়ার খড়মপুর মাজারের দানবাক্স গুণে মিলল ১ কোটি ৩ লাখ টাকার বেশি হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা তেঁতুলিয়ায় পূবালী ব্যাংকের CSR উদ্যোগে কম্পিউটার লিটারেসি সেন্টার উদ্বোধন সংকীর্ণ খালে বালুবাহী বড় জাহাজ, আতঙ্কে নগরকান্দার নাউডুবির মানুষ

শেরপুরে খাল খনন প্রকল্পে অব্যয়িত ৬৮ লাখ টাকা ফেরত সরকারি কোষাগারে

জসিম মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি / ৯ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে কাটাখালী খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষে অব্যয়িত ৬৮ লাখ ২৬ হাজার ৩৮৭ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহির দৃষ্টান্ত হিসেবে বিষয়টি ইতোমধ্যে স্থানীয়ভাবে প্রশংসা পেয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় ২ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে সাহাব্দীরচর থেকে কামারেরচর বাজার হয়ে পয়েস্তিরচর পর্যন্ত ৪ দশমিক ২২৫ কিলোমিটার দীর্ঘ কাটাখালী খাল পুনঃখনন করা হয়।

প্রকল্পের আওতায় খালের দুই পাশে প্রায় ১ হাজার ৬০০টি গাছ রোপণ করা হয়েছে। একই সঙ্গে নির্মাণ করা হয়েছে ১৬০টি রিং কালভার্ট, তিনটি কাঠের সেতু ও তিনটি ইউ-ড্রেন। প্রকল্পের কাজে প্রতিদিন গড়ে প্রায় ৫৯৫ জন শ্রমিক অংশ নেন।

গত ১৩ মে খাল পুনঃখননের কাজ শুরু হয়। নির্ধারিত সময় অনুযায়ী ৩০ জুনের মধ্যে প্রকল্পের খননকাজ শেষ করা হয়। পরবর্তীতে প্রকল্পে অব্যয়িত ৬৮ লাখ ২৬ হাজার ৩৮৭ টাকা গত ১৩ আগস্ট সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক বলেন, খাল পুনঃখননের ফলে কৃষকদের সেচসুবিধা বাড়বে এবং জলাবদ্ধতা কমবে। পাশাপাশি খালের দুই পাশে বৃক্ষরোপণের কারণে পরিবেশের ওপরও ইতিবাচক প্রভাব পড়বে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, খাল পুনঃখননের সুফল স্থানীয় মানুষ ইতোমধ্যে পেতে শুরু করেছেন। খালে নৌকা চলাচলের সুযোগ ও মাছের প্রাপ্যতা বেড়েছে। সরকারি অর্থের অব্যয়িত অংশ সরকারি কোষাগারে ফেরত দেওয়া স্বচ্ছ অর্থ ব্যবস্থাপনার একটি ভালো দৃষ্টান্ত।

কাটাখালী খাল পুনঃখননের ফলে একদিকে যেমন স্থানীয় কৃষকদের সেচব্যবস্থা সহজ হবে, অন্যদিকে জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের ভারসাম্য রক্ষায়ও প্রকল্পটি ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা