• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া; / ৯৮ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

“রুপালি মৎস্যে স্বনির্ভর সম্ভাবনাময় দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে মৎস্য সম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি, সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, প্রশাসক, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া; চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট সোসাইটি এবং সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি।

বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের মাছ চাষ, প্রশিক্ষণ এবং সরকারি সহযোগিতার মাধ্যমে মৎস্য উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব। মৎস্য সম্পদের যথাযথ ব্যবস্থাপনা ও সংরক্ষণের মাধ্যমে বাংলাদেশকে মৎস্য উৎপাদনে আরও সমৃদ্ধ ও স্বনির্ভর করে গড়ে তোলার আহ্বান জানান তারা।

আলোচনা সভায় মৎস্য চাষি, মৎস্যজীবী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয়জ মৎস্য পক্ষ-২০২৬-এর বিভিন্ন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বক্তারা মৎস্য খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা