• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
Headline
বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার রাউজানে কদলপুর হামিদিয়া কামিল মাদ্রাসার পুরস্কার বিতরণ, আজিমুশান নুরানী মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পীরগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন মেলান্দহে উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে মাঠ পরিদর্শনে না যাওয়ার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১১ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা ডিলারের গুডাম ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষক বেওয়ারিশ মরদেহ বহনে পৌরসভার ময়লার গাড়ি বোয়ালমারীতে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও গণমিছিল রিংকি হত্যার বিচার দাবিতে উলিপুরে দুই শতাধিক মানুষের মানববন্ধন

মেলান্দহে উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে মাঠ পরিদর্শনে না যাওয়ার অভিযোগ

বাকিরুল ইসলাম, জামালপূর প্রতিনিধি: / ৮ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

জামালপুরে মেলান্দহে ১১ নং শ্যামপুর ইউনিয়নে ৭,৮,৯ ওয়ার্ডের দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা পাপীয়া সুলতানা এর বিরুদ্ধে দায়িত্বে অনিয়ম ও কৃষকদের সঙ্গে মাঠপর্যায়ে সম্পৃক্ত না থাকার অভিযোগ উঠেছে।

মেলান্দহে উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব হলো কৃষি সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়ন, মাঠে উপস্থিত থেকে পরামর্শ প্রদান, কৃষি সমস্যা চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা, মৌসুমভিত্তিক উৎপাদন পরিকল্পনায় সহায়তা, প্রশিক্ষণ ও মাঠদিবস আয়োজন, এবং কৃষি-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা। অভিযোগ অনুযায়ী, এসব দায়িত্ব পালনে সংশ্লিষ্ট কর্মকর্তাকে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা যায়, ৭,৮,৯ ব্লকে যোগদানের পর থেকেই তিনি নিয়মিত অফিস করেন না এবং ইউনিয়ন পরিষদের নির্ধারিত কক্ষে উপস্থিতিও অনিয়মিত। কৃষকদের অভিযোগ, মাঠে তাকে দেখা যায় না, ফোন করলে তিনি রিসিভকরেন না।

এদিকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাঠ পরিদর্শন ও কৃষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। কৃষকদের দাবি, সংশ্লিষ্ট ব্লকে কৃষি কর্মকর্তার কার্যক্রম নিয়মিত তদারকি করা হলে এ ধরনের অভিযোগের সুযোগ থাকত না।

স্থানীয় কৃষকদের অভিযোগ, কৃষকদের ফসল উৎপাদন, রোগবালাই দমন, সার ব্যবস্থাপনা ও সরকারি কৃষি সেবা সম্পর্কে পরামর্শ দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তার। কিন্তু টুপকারচর ব্লকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাঠ পর্যায়ে তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে।

কৃষকদের অভিযোগ, মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তার নিয়মিত উপস্থিতি ও তদারকি না থাকায় তারা বিভিন্ন সমস্যায় পড়ছেন। বিশেষ করে সার বিতরণ, ফসলের রোগবালাই ও কৃষি সংক্রান্ত সরকারি সুযোগ-সুবিধার বিষয়ে সঠিক তথ্য পেতে তাদের ভোগান্তি হচ্ছে।

মজিবর রহমান বলেন, পূর্ববর্তী কর্মকর্তারা নিয়মিত মাঠে গিয়ে কৃষকদের সমস্যা শুনে সমাধান দিতেন, কিন্তু বর্তমান কর্মকর্তাকে কৃষকদের সঙ্গে দেখা যায় না।

টুপকাচর গ্রামের কৃষক রায়হান জানান, তিনি বর্তমান কর্মকর্তাকে চেনেন না, তবে আগের কর্মকর্তা নিয়মিত মাঠে গিয়ে পরামর্শ দিতেন।

স্থানীয়দের আরও অভিযোগ, পাপীয়া সুলতানা বেশির ভাগ জামালপুর শহরে থাকেন, নিয়মিত মাঠে তদারকি নেই।

টুপকারচর এলাকার কৃষক নাদের আলী বলেন, “আমাদের এলাকায় দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা কে, সেটাই জানি না। কখনো তিনি আসেননি। আমাদের কৃষকদের খোঁজও নেন না। বর্তমান সময়ে কোন জায়গা থেকে সার নিতে হবে, সেটাও আমরা জানি না।”

আরেক কৃষক সেলিম মিয়া বলেন, “আমরা কোনোদিন কৃষি কর্মকর্তাকে দেখিনি। কখন কোথায় আসেন, তাও জানি না।”

অভিযোগের বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা পাপিয়ার সুলতানা মুঠোফোনে একাধিক বার ফোন দিয়ে পাওয়া যায়নী।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ বলেন, দুই সপ্তাহ যাবৎ তার একটু শারীরিক সমস্যা। তার আগে সে রেগুলার ছিলো। তবে কর্মকর্তার গাফিলতি থাকলে আমরা তার বিষয়টি দেখবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা