• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
Headline
বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার রাউজানে কদলপুর হামিদিয়া কামিল মাদ্রাসার পুরস্কার বিতরণ, আজিমুশান নুরানী মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পীরগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন মেলান্দহে উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে মাঠ পরিদর্শনে না যাওয়ার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১১ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা ডিলারের গুডাম ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষক বেওয়ারিশ মরদেহ বহনে পৌরসভার ময়লার গাড়ি বোয়ালমারীতে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও গণমিছিল রিংকি হত্যার বিচার দাবিতে উলিপুরে দুই শতাধিক মানুষের মানববন্ধন

মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এর অভিনন্দন

Reporter Name / ৩৮ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ডেস্ক রিপোর্ট

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। তিনি বলেন দেশের এই গুরুত্বপূর্ণ ও সর্বোচ্চ সাংবিধানিক পদে তার এ যোগদান আমাদের মনে নতুন আশার সঞ্চার করেছে।

বিশ্ববিদ্যালয় মাননীয় প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান ও মহামান্য রাষ্ট্রপতি এবং চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পৃথক বার্তায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তারা আশা প্রকাশ করেন তার সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বে আমাদের প্রিয় মাতৃভূমি শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে। দেশের সংবিধান রক্ষা এবং জনগণের অধিকার ও কল্যাণে তার কার্যকাল অত্যন্ত সফল ও উজ্জ্বল হোক। মহান আল্লাহ তায়ালা তাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের সেবা করার জন্য আরও শক্তি দান করুন—এই প্রার্থনা করি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০ আগষ্ট এ তথ্য জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা