• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
Headline
দিঘলিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির তিনদিনের কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠিত লামায় কমিউনিটি নেতৃবৃন্দের সম্পৃক্ততায় বন্যা সচেতনতা সভা তেঁতুলিয়ায় পূবালী ব্যাংকের কম্পিউটার লিটারেসি সেন্টার উদ্বোধন পরশুরামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বীর উজলীতে স্কুলছাত্র নিখোঁজ, রক্তমাখা পোশাক উদ্ধার কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় আখাউড়ার খড়মপুর মাজারের দানবাক্স গুণে মিলল ১ কোটি ৩ লাখ টাকার বেশি হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা তেঁতুলিয়ায় পূবালী ব্যাংকের CSR উদ্যোগে কম্পিউটার লিটারেসি সেন্টার উদ্বোধন সংকীর্ণ খালে বালুবাহী বড় জাহাজ, আতঙ্কে নগরকান্দার নাউডুবির মানুষ

মমেক হাসপাতাল ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন

সাখাওয়াত হোসেন মামুন / ৩২ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। এ সময় ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য ও মমেক হাসপাতাল পরিচালনা কমিটির সহ-সভাপতি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ উপস্থিত ছিলেন।

সোমবার (১৭ আগস্ট ২০২৬) সকাল ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছালে মমেকের পক্ষ থেকে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা এবং হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী হাসপাতালের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্মাণাধীন ক্যানসার ভবন এবং বার্ন ও প্লাস্টিক সার্জারি ভবনের কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবার বিষয়ে খোঁজখবর নেন। রোগীদের কাছ থেকে চিকিৎসাসেবা সম্পর্কে অবগত হয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে রোগীদের আরও উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা পর্যায়ক্রমে সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন প্রতিমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, উপ-পরিচালক ডা. জাকিউর রহমান, ড্যাব ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডা. মো. বদর উদ্দীন, সাধারণ সম্পাদক ডা. মাহমুদ হোসেন নাসিম, গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্যসচিব আলহাজ মো. আবদুর রহমান বাবুল, যুবদল নেতা মো. আতাউর রহমান, যুবদল নেতা মো. সেলিম মিয়া, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সভাপতি মো. নূরুজ্জামান সোহেল, মো. সাদ্দাম হোসেন তালুকদারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা