• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Headline
সারের ভর্তুকির টাকায় বছরে দুই পদ্মা সেতু নির্মাণ সম্ভব: আব্দুল মতিন চলো যাই যুদ্ধে,, মাদকের বিরুদ্ধে” রামগঞ্জে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত চট্টগ্রামের সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর আলমকে ওএসডি করা হয়েছে মহিপুরে কারিতাসের আয়োজনে ভার্মিকম্পোস্ট নিয়ে মতবিনিময় ডিবির সাঁড়াশি অভিযানে সিলেটে দুই হোটেল সিলগালা, গ্রেপ্তার ১০ মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিক্ষকের চেয়ার বসে রাজনৈতিক দলের নেতৃত্ব কাম্য নয়; একজন আদর্শ শিক্ষক পারেন আদর্শ স্কুল গড়তে হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অবৈধ পার্কিং বিরোধী অভিযান; ৭টি সিএনজি জব্দ ও কারাদণ্ড ১ বাংলাদেশ-নেপালের সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে রাষ্ট্রদূতের নতুন প্রস্তাব

মোড়কাবদ্ধ খাদ্যে স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল দ্রুত চালুর দাবিতে সিংড়ায় মানববন্ধন

মোঃ এমরান আলী রানা সিংড়া (নাটোর) প্রতিনিধি / ১৭ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নাটোরের সিংড়ায় খসড়া নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত চূড়ান্ত করে গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে সিংড়া উপজেলা চত্বরে সিজিজেন নেটওয়ার্কের আয়োজনে এবং কসমস সংস্থার বাস্তবায়নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন কসমসের নির্বাহী পরিচালক মেহনাজ মালা, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা প্রমুখ। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, দেশে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগ উদ্বেগজনক হারে বাড়ছে। অতিরিক্ত চিনি, সোডিয়াম (লবণ) ও স্যাচুরেটেড ফ্যাটসমৃদ্ধ প্রক্রিয়াজাত ও মোড়কাবদ্ধ খাদ্য এসব রোগের অন্যতম ঝুঁকি। তাই ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সহজে সচেতন করতে মোড়কাবদ্ধ খাদ্যের সামনের অংশে সহজবোধ্য স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল চালু করা জরুরি।

তারা বলেন, খাদ্যের মোড়কে দৃশ্যমান স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল থাকলে ভোক্তারা পণ্য কেনার আগেই এর পুষ্টিগুণ ও সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে দ্রুত ধারণা নিতে পারবেন। পাশাপাশি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও তুলনামূলক স্বাস্থ্যকর পণ্য উৎপাদনে উৎসাহিত হবে।

মানববন্ধন থেকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রণীত খসড়া নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশের দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। জনস্বাস্থ্য রক্ষায় মোড়কাবদ্ধ খাদ্যে স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল চালুর উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা