• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

‎নাসিরনগরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি ‎

‎মোঃ সাইফুল ইসলাম,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, / ১০৩ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশীর উদ্দিন তুহিনের ছবি ব্যবহার করে ‘Rony Chowdhury’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব কেএম বশির উদ্দিন (তুহিন)।
‎রোববার (১৬ আগস্ট) নাসিরনগর থানায় করা সাধারণ ডায়েরির আবেদনে তিনি উল্লেখ করেন, তিনি নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ছবি ব্যবহার করে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সেখানে তার ছবি ব্যবহার করা হয়েছ  বলে তিনি জানতে পারেন।
‎আবেদনে তিনি আরও উল্লেখ করেন, গত ১৫ আগস্ট তার ফেসবুক প্রোফাইল থেকে ছবি সংগ্রহ করে ‘Rony Chowdhury’ নামের একটি ফেসবুক আইডির প্রোফাইলে ব্যবহার করা হয়েছে। তবে ওই আইডি তার নয় এবং তিনি ওই আইডি থেকে কোনো ধরনের লেখা বা পোস্ট করেননি বলে আবেদনে উল্লেখ করেছেন।
‎এ ঘটনায় ভবিষ্যতে ওই ফেসবুক আইডি ব্যবহার করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা বিভ্রান্তিকর কর্মকাণ্ড হলে তার দায় যেন তার ওপর না পড়ে, সে বিষয়ে সতর্কতা হিসেবে থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে আবেদনে উল্লেখ করেন তিনি।
‎
‎নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম আবেদনটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেন।
‎তবে ‘Rony Chowdhury’ নামে ফেসবুক আইডিটি কে পরিচালনা করছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
‎বিষয়টি তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা