• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Headline
দিঘলিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির তিনদিনের কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠিত লামায় কমিউনিটি নেতৃবৃন্দের সম্পৃক্ততায় বন্যা সচেতনতা সভা তেঁতুলিয়ায় পূবালী ব্যাংকের কম্পিউটার লিটারেসি সেন্টার উদ্বোধন পরশুরামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বীর উজলীতে স্কুলছাত্র নিখোঁজ, রক্তমাখা পোশাক উদ্ধার কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় আখাউড়ার খড়মপুর মাজারের দানবাক্স গুণে মিলল ১ কোটি ৩ লাখ টাকার বেশি হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা তেঁতুলিয়ায় পূবালী ব্যাংকের CSR উদ্যোগে কম্পিউটার লিটারেসি সেন্টার উদ্বোধন সংকীর্ণ খালে বালুবাহী বড় জাহাজ, আতঙ্কে নগরকান্দার নাউডুবির মানুষ

ধুনটে মৎস্য পক্ষ-২০২৬: র‍্যালি ও আলোচনা সভায় জলাশয় সংরক্ষণের আহ্বান

আশরাফুদ্দীন আল আজাদ / ২১ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি ধুনট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের ইছামতী হলরুমে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটি, ধুনটের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্যসম্পদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলাশয় সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধি এবং অবৈধ ও ক্ষতিকর মাছ ধরার উপকরণ ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্যচাষের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরে উপজেলার সফল মৎস্যচাষী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, ধুনট থানার ওসি (তদন্ত) শুকুর আলী, উপজেলা মৎস্য অফিসের সহকারী রাকিব হাসান, ক্ষেত্র সহকারী রেজাউল করিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী, উদ্যোক্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং টেকসই মৎস্যচাষ সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা আরও বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা