• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Headline
জলঢাকায় বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি: ভিজে যাচ্ছে কাটা ধান, ব্যাহত আলু-ভুট্টা রোপণ প্রতীক্ষার বগা সেতুর কাজ শুরু পঞ্চগড়ে ঋতুর পালাবদল, দিনে গরম রাতের শীতের আমেজ পর্তুগিজ রাজপরিবারের সদস্যের হাত ধরে বিশ্ববাজারে যাচ্ছে সিলেটের চা প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক দলের নবগঠিত কমিটির দুই শীর্ষ নেতার সাক্ষাৎ অস্থিরতা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে এমপি ফয়সল আমিন প্রবাসির চিঠি ___মাহবুব আর মামুন নানা আয়োজনে প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করল ইসলামী বিশ্ববিদ্যালয় বৈরী আবহাওয়ার মধ্যেও ঐতিহ্যের যাত্রা, কান্তনগর মন্দিরে কান্তজীউ বৃষ্টিতে ভিজে মাঠে পড়ে আছে পাকা ধান, ক্ষতির মুখে কৃষক

জলঢাকায় বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি: ভিজে যাচ্ছে কাটা ধান, ব্যাহত আলু-ভুট্টা রোপণ

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

আশীষ বিশ্বাস,নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকা উপজেলায় চলমান বৃষ্টিতে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বিভিন্ন সময়ে ঝরা বৃষ্টিতে একদিকে যেমন শ্রমজীবী ও সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি বেড়েছে, তেমনি বড় ধরনের দুশ্চিন্তায় ফেলেছে স্থানীয় কৃষকদের। মাঠের ও খলায় থাকা পাকা ও কাটা ধান বৃষ্টিতে ভিজে যাওয়ার পাশাপাশি নতুন আলু ও ভুট্টা রোপণের কাজেও দেখা দিয়েছে স্থবিরতা।

​সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আমন ধান কাটা ও মাড়াইয়ের ভরা মৌসুমে হঠাৎ এমন বৃষ্টিতে বিপাকে পড়েছেন প্রান্তিক ও মাঝারি কৃষকেরা। অনেক জমিতে কাটা ধান পড়ে থাকায় সময়মতো ঘরে তোলা সম্ভব হয়নি, আবার উঠান বা খলায় শুকানোর জন্য রাখা ধানও ভিজে গেছে। পাশাপাশি আগাম ও নতুন মৌসুমের আলু এবং ভুট্টা রোপণের প্রস্তুতি ও আবাদে বিঘ্ন ঘটছে; কোথাও কোথাও রোপণ করা আলুবীজ অতিরিক্ত আর্দ্রতা ও জলাবদ্ধতায় নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
​ক্ষতিগ্রস্ত কৃষকদের কণ্ঠে ফুটে উঠেছে হতাশা ও দুশ্চিন্তার ছাপ। কৃষক আব্বাস আলী আক্ষেপ করে বলেন, “বাবা মোর জমির সুকান ধান পানিতে ভিজে যাচ্ছে।”
​একই ধরনের উদ্বেগ প্রকাশ করে কৃষক মনসুর আলী জানান, তার রোপণ করা আলুবীজ পানিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে, যা তাকে বড় লোকসানের মুখে ফেলতে পারে।
​এদিকে কৃষক ইউনুছ আলী বলেন, “মোর চার বিঘা জমি ধান কাটা আছে তা আর আনা হলো না, বৃষ্টিতে ভিজে গেল।”
​বৃষ্টি ও ঠান্ডা আবহাওয়ার কারণে দৈনন্দিন কাজে বের হওয়া দিনমজুর, ভ্যানচালক, শিক্ষার্থী ও পথচারীরাও পড়েছেন ভোগান্তিতে। তবে আবহাওয়া দ্রুত স্বাভাবিক হলে কাটা ধান ঘরে তোলা এবং আলু-ভুট্টা রোপণের কাজ আবার গতি পাবে বলে আশাবাদী স্থানীয় কৃষকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা