• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Headline
জলঢাকায় বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি: ভিজে যাচ্ছে কাটা ধান, ব্যাহত আলু-ভুট্টা রোপণ প্রতীক্ষার বগা সেতুর কাজ শুরু পঞ্চগড়ে ঋতুর পালাবদল, দিনে গরম রাতের শীতের আমেজ পর্তুগিজ রাজপরিবারের সদস্যের হাত ধরে বিশ্ববাজারে যাচ্ছে সিলেটের চা প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক দলের নবগঠিত কমিটির দুই শীর্ষ নেতার সাক্ষাৎ অস্থিরতা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে এমপি ফয়সল আমিন প্রবাসির চিঠি ___মাহবুব আর মামুন নানা আয়োজনে প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করল ইসলামী বিশ্ববিদ্যালয় বৈরী আবহাওয়ার মধ্যেও ঐতিহ্যের যাত্রা, কান্তনগর মন্দিরে কান্তজীউ বৃষ্টিতে ভিজে মাঠে পড়ে আছে পাকা ধান, ক্ষতির মুখে কৃষক

পঞ্চগড়ে ঋতুর পালাবদল, দিনে গরম রাতের শীতের আমেজ

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

মোঃময়নুল ইসলাম,স্টাফ রিপোর্টার পঞ্চগড়

উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়ে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবহাওয়ায় দেখা দিয়েছে বৈচিত্র্য। দিনের বেলা তীব্র রোদ ও গরম, আর সন্ধ্যা নামতেই হালকা শীতের অনুভূতি—এমন আবহাওয়ায় দিন কাটছে জেলার মানুষদের। তেঁতুলিয়াসহ পুরো পঞ্চগড় জেলায় দিন ও রাতের আবহাওয়ার এই ভিন্নতা এখন বেশ লক্ষণীয়।

দিনের বেলা রোদের তীব্রতায় সাধারণ মানুষকে কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ বাড়ে, ফলে বাইরে চলাচলকারী পথচারী, শ্রমজীবী মানুষ, কৃষক ও রিকশা-ভ্যানচালকদের কাজ করতে হচ্ছে গরমের মধ্যে। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই আবহাওয়ার পরিবর্তন ঘটে।
উত্তরের হিমেল বাতাসে বাড়তে থাকে শীতের অনুভূতি। রাত গভীর হলে এবং ভোরের দিকে ঠান্ডা আরও বেশি অনুভূত হচ্ছে।

স্থানীয়দের মতে, দিনের বেলা গরম থাকলেও রাতের দিকে হালকা শীত অনুভূত হওয়ায় আবহাওয়ায় এক ধরনের বৈপরীত্য তৈরি হয়েছে। এই পরিবর্তন যেন উত্তর জনপদে শীতের আগমনী বার্তা দিচ্ছে।

পঞ্চগড় শহরের চৌরঙ্গী এলাকার রিকশাচালক জহির মিয়া বলেন, “দিনের বেলা রোদে শরীর পুড়ে যাওয়ার মতো গরম লাগে, ঘেমে একাকার হয়ে যাই। অথচ রাতে ঘুমানোর সময় গায়ে হালকা কাঁথা না টানলে ঠান্ডা লাগে। অদ্ভুত এক আবহাওয়া চলছে এখন।”

আবহাওয়ার এমন পরিবর্তনে জনজীবনেও দেখা যাচ্ছে ভিন্নধর্মী প্রভাব। দিনের বেলা গরম থেকে বাঁচতে অনেকে ছাতা ব্যবহার করছেন কিংবা হালকা সুতির পোশাক পরছেন। অন্যদিকে রাতের ঠান্ডা থেকে সুরক্ষা পেতে অনেকেই গায়ে জড়িয়ে নিচ্ছেন চাদর বা হালকা কাঁথা।

চিকিৎসকদের মতে, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যের কারণে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত অসুস্থতার ঝুঁকি বাড়তে পারে। এ সময় সর্দি, কাশি, জ্বরসহ বিভিন্ন শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক পরা, ঠান্ডা থেকে শরীরকে সুরক্ষিত রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে, শীতের আগমনী বার্তা পেয়ে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে শীতের প্রস্তুতি। লেপ-তোশক তৈরির কারিগরদের ব্যস্ততা বাড়ছে, ঘরে ঘরে পুরোনো শীতবস্ত্র বের করা হচ্ছে। তেঁতুলিয়ার সীমান্তঘেঁষা গ্রামীণ জনপদেও শীতের প্রস্তুতি চোখে পড়ছে।

দিনের তীব্র রোদ আর রাতের হালকা শীত—প্রকৃতির এই বৈচিত্র্যময় রূপ যেন পঞ্চগড়বাসীকে জানান দিচ্ছে, শীতের আগমনের আর বেশি দেরি নেই।

তারিখ: ২৩ নভেম্বর ২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা