প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
শনিবার (২১ নভেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন সহ কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ পরিচালনায় সার্বিক সাফল্য কামনা করা হয়। পাশাপাশি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।
এর আগে উপ- উপাচার্য অধ্যাপক ড এমতাজ হোসেন বলেন, “দীর্ঘ ১৭ বছরের নির্যাতন-নিপীড়নের পর আজ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। আজকের দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া করছি। একই সঙ্গে প্রধানমন্ত্রী যেন সুস্থ থেকে দেশকে এগিয়ে নিতে পারেন সেই প্রত্যাশা করছি।”