একেম আজাদ হাসান,নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবের দাম্মাম শহরের আল হাসা ঘাস মার্কেটে দীর্ঘদিন ধরে লেবারের কাজ ও ঘাসের ব্যবসা করে আসছিলেন কুমিল্লার হোমনা উপজেলার রামপুর গ্রামের সাদ্দাম হোসেন। ব্যবসায়িক লেনদেনের সূত্র ধরে বিভিন্ন ব্যক্তির সঙ্গে তাঁর আর্থিক সম্পর্ক গড়ে ওঠে। তবে গত ২৬ আগস্ট ২০২৬ তারিখে ব্যবসায়িক অংশীদার ও পাওনাদারদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করে প্রায় ৩ লাখ ৭৩ হাজার ২৮০ সৌদি রিয়াল নিয়ে বাংলাদেশে চলে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, সাদ্দাম হোসেন দীর্ঘদিন ধরে সৌদি আরবের দাম্মামের আল হাসান ঘাস মার্কেটে ব্যবসা পরিচালনা করতেন। এ সময় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ব্যবসায়িক প্রয়োজনে অর্থ লেনদেন করেন। একপর্যায়ে গত ২৬ আগস্ট হঠাৎ করেই তিনি কারও সঙ্গে যোগাযোগ না করে বাংলাদেশে চলে যান। এরপর থেকে তাঁর কাছে পাওনা টাকা ফেরত পাওয়ার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
পাওনাদারদের দাবি, বাংলাদেশে যাওয়ার পর সাদ্দাম হোসেন বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে তাঁদের পাওনা সৌদি রিয়াল ফেরত দেওয়ার আশ্বাস দেন। কিন্তু অভিযোগ অনুযায়ী, এখন পর্যন্ত পাওনা অর্থ ফেরত পাওয়ার বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এতে চরম আর্থিক অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় রয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা।
পাওনাদারেে অভিযোগ,
পাওনাদারদের দেওয়া তথ্য অনুযায়ী, সাদ্দাম হোসেনের কাছে বিভিন্ন ব্যক্তির পাওনা অর্থের বিবরণ হলো—
১. সিরিয়ান নাগরিক মোহাম্মদ — ৮২,০০০ রিয়াল
২. সিরিয়ান নাগরিক ইসমাইল — ১৮,০০০ রিয়াল
৩. আনোয়ার — ৯,০০০ রিয়াল
৪. সবুজ — ৪৩,০০০ রিয়াল
৫. সৌদি নাগরিক ইব্রাহিম সাব — ২৮,০০০ রিয়াল
৬. জহির — ১৬,০০০ রিয়াল
৭. রাসেল — ৩৪,৭৮০ রিয়াল
৮. কামাল — ৬৮,০০০ রিয়াল
৯. জহির (২) — ২৪,০০০ রিয়াল
১০. রিয়াজ উদ্দিন বাবিল — ৩৬,০০০ রিয়াল
১১. সগির — ৪,৫০০ রিয়াল
১২. সফিক — ৭,৫০০ রিয়াল
১৩. বাশার — ৪,৫০০ রিয়াল।
পাওনাদারদের দেওয়া হিসাব অনুযায়ী, সর্বমোট পাওনার পরিমাণ ৩ লাখ ৭৩ হাজার ২৮০ সৌদি রিয়াল।
প্রশাসন ও সবার সহযোগিতা কামনা
অভিযোগে উল্লেখিত সাদ্দাম হোসেনের পরিচয়:
নাম: সাদ্দাম হোসেন
পিতা: মৃত মোস্তফা
গ্রাম: রামপুর
ডাকঘর: দরিরচর
থানা: হোমনা
জেলা: কুমিল্লা।
ভুক্তভোগী পাওনাদাররা তাঁদের কষ্টার্জিত অর্থ ফিরে পেতে বাংলাদেশ ও সৌদি আরবের সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেছেন।
তাঁদের প্রত্যাশা, বিষয়টি যথাযথভাবে তদন্ত করে আইনানুগ প্রক্রিয়ায় পাওনা অর্থ উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সাদ্দাম হোসেনের সন্ধান পেতে কারও কাছে কোনো তথ্য থাকলে সংশ্লিষ্ট পাওনাদারদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তাঁরা।
পাওনাদারদের একটাই দাবি—তাঁদের কষ্টার্জিত অর্থ যেন দ্রুত ফেরত পাওয়ার ব্যবস্থা করা হয়।