• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

স্পিকারের সফরসঙ্গী হচ্ছেন মৌলভীবাজারের দুই সংসদ সদস্য

তিমির বনিক / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে আগামী ২৩ থেকে ২৮ নভেম্বর দেশটিতে সরকারি সফরে যাচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এমপির নেতৃত্বে এই প্রতিনিধিদলটি পাকিস্তান সফর করবেন। সফরকারী এই প্রতিনিধিদলে মৌলভীবাজারের দুই সংসদ সদস্যসহ মোট পাঁচজন এমপি স্থান পেয়েছেন।

(১৭ নভেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইপিএ অ্যান্ড এস অনুবিভাগের (আইপিএ শাখা-২) সহকারী সচিব মামুন রশীদ স্বাক্ষরিত এক দাপ্তরিক নোটিশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রের বরাতে জানা যায়, প্রতিনিধিদলে মৌলভীবাজারের প্রতিনিধিত্ব করছেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।

প্রতিনিধিদলের অপর সদস্যদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান, সংরক্ষিত মহিলা আসন-১০ এর সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি এবং স্পিকারের সহকারী একান্ত সচিব মো. আকবর হোসেন।

দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়ের লক্ষ্যে আয়োজিত এই সফরকে সামনে রেখে ইতোমধ্যে দাপ্তরিক প্রস্তুতি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজ ১৯ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে (পশ্চিম ব্লক, লেভেল-৫) একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে।

সফরের সার্বিক কর্মসূচি, দ্বিপাক্ষিক আলোচনার বিষয়বস্তু এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে উক্ত প্রস্তুতিমূলক সভায় সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা